রবিবার, ২৪ মে ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কিশোরগঞ্জের যুবক নিহত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ‘ময়না’ রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে যেসব এলাকায় কোরবানির জন্য গরু দেখতে গিয়ে নিভে গেল দুই বন্ধুর প্রাণ তিন ঘণ্টার ব্যবধানে সড়কে ঝরল ১৩ প্রাণ নতুন মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক অনলাইন জুয়া-অর্থপাচার চক্রে সিআইডির অভিযান, তিনজন গ্রেপ্তার ঈদে নৌপথে নিরাপদ যাতায়াত ও দুর্ঘটনা রোধে কাজ করছে কোস্ট গার্ড ২ বছরের মধ্যে ঢাকাকে বাসযোগ্য নগরীতে রূপান্তর করা হবে : ডিএসসিসি প্রশাসক কোন ফাইলে অনিয়ম হয়েছে তা প্রকাশে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে আসিফ মাহমুদের চ্যালেঞ্জ

গুলিস্তানে মারামারি করা সেই দুই ট্রাফিক কনস্টেবল সাময়িক বরখাস্ত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬

রাজধানীর গুলিস্তানে সড়কের মাঝে দুই ট্রাফিক কনস্টেবলের মধ্যে হাতাহাতির ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। ওই ঘটনায় অভিযুক্ত দু’জনকে এবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া দুই ট্রাফিক কনস্টেবল হলেন– দিলীপ চন্দ্র ও নুরুজ্জামান।

শনিবার (২৩ মে) ডিএমপির ট্রাফিক মতিঝিল বিভাগের ডিসি মো. মইনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি ২১ মে দুপুরের দিকে জিপিও মোড় এলাকার। ওই সময় তারা দু’জনই ইউনিফর্ম পরে দায়িত্ব পালন করছিলেন এবং ভিন্ন ভিন্ন পয়েন্টে ডিউটিতে ছিলেন।

মইনুল হক বলেন, একটি যানবাহন সিগন্যাল অমান্য করে চলে যাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। ঘটনাটি সামান্য মনে হলেও আসলে তা নয়। সরকারি ইউনিফর্ম পরা অবস্থায় সড়কের মাঝে দায়িত্ব পালনরত দুই ট্রাফিক পুলিশের এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, ডিউটিরত অবস্থায় সহকর্মীদের মধ্যে মতবিরোধ হতে পারে। তবে, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো উচিত ছিল। সড়কের মাঝে হাতাহাতির ঘটনা শৃঙ্খলা ভঙ্গের শামিল।

পুলিশ সূত্র জানায়, সাময়িক বরখাস্ত থাকাকালীন তারা বিধি অনুযায়ী রেশনের কিছু সুবিধা পেলেও পূর্ণ বেতন-ভাতা পাবেন না।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102