রবিবার, ২৪ মে ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কিশোরগঞ্জের যুবক নিহত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ‘ময়না’ রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে যেসব এলাকায় কোরবানির জন্য গরু দেখতে গিয়ে নিভে গেল দুই বন্ধুর প্রাণ তিন ঘণ্টার ব্যবধানে সড়কে ঝরল ১৩ প্রাণ নতুন মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক অনলাইন জুয়া-অর্থপাচার চক্রে সিআইডির অভিযান, তিনজন গ্রেপ্তার ঈদে নৌপথে নিরাপদ যাতায়াত ও দুর্ঘটনা রোধে কাজ করছে কোস্ট গার্ড ২ বছরের মধ্যে ঢাকাকে বাসযোগ্য নগরীতে রূপান্তর করা হবে : ডিএসসিসি প্রশাসক কোন ফাইলে অনিয়ম হয়েছে তা প্রকাশে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে আসিফ মাহমুদের চ্যালেঞ্জ

কোরবানির জন্য গরু দেখতে গিয়ে নিভে গেল দুই বন্ধুর প্রাণ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬

চট্টগ্রামের পটিয়া উপজেলায় কোরবানির জন্য গরু দেখতে গিয়ে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আনসার ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— কচুয়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাহেদুল আলমের ছেলে ওয়ালিদ আল তাসলিম (১৭) এবং একই এলাকার আকতার হোসেনের ছেলে শাহাদাত হোসেন সামি (১৬)। তাসলিম পটিয়া সদরের রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং সামি চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

আহত তানবীর ইসলাম জয়কে (১৮) প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে তিন বন্ধু মোটরসাইকেলে করে কোরবানির গরু দেখতে বের হয়। দুপুরে আনসার ক্যাম্প এলাকায় পৌঁছালে কক্সবাজার থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি দ্রুতগতির বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102