মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ ছাত্রলীগ নেতা সারফুল ইসলামের পাতানো ফাঁদে ছাত্রদল!

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠ ছাত্রলীগ নেতা সারফুল ইসলামের পাতানো ফাঁদে পড়েছে মদিনাতুল উলুম মডেল ইনঃ বালক (এমএ) কামিল মাদ্রাসা ছাত্রদল।

অভিযোগ রয়েছে, সারফুল ইসলাম সাবেক ছাত্রলীগ নেতা ৫ আগস্টের পর তিনি শিবিরের সঙ্গে সখ্যতা তৈরি করে ছাত্রদলকে চাপে ফেলতে বিভিন্ন নাটক তৈরি করেন। সম্প্রতি তার এমন নাটকীয় বোলিং এর শিকার হয়েছেন এই ইউনিট ছাত্রদলের সভাপতি মাসুদ আহমেদ। যদিও সারফুল ইসলামের মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে মাসুদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ গড়ে তুলেছেন যেটা বলে মনে করছেন এই ইউনিট ছাত্রদলের বিভিন্ন শ্রেণির নেতা-কর্মীরা।

এসব বিষয়ে জানতে চাইলে সারফুল ইসলাম সম্প্রতি একটি গণমাধ্যমে মিথ্যা ব্যাখ্যা পরিপ্রেক্ষিতে ঘটনা স্থলে উপস্থিত থাকা মদিনাতুল উলুম মডেল ইনঃ বালক (এমএ) কামিল মাদ্রাসার সাধারণ শিক্ষার্থী আনিসুর ইসলাম বলেন, সারফুল যে অভিযোগ করছে সেটা সঠিক নয় তিনি বিভিন্ন সময় পরীক্ষা দেওয়া থেকে শুরু করে নানান ভাবে ছাত্রছাত্রীদের হয়রানি করেন এবং টাকার বিনিময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে অনেক ধরনের অপকর্মে জড়িত। তার এসবের প্রতিবাদ জানালে তিনি মাসুদের বিরুদ্ধে কথিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্তের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাধারণ আরও এক শিক্ষার্থী ফরহাদ হোসেন বলেন, মাসুদ ভাইয়ের বিরুদ্ধে যে অভিযোগ সেটি মিথ্যা এবং ভিত্তিহীন কেউ ভিডিও অভিযোগ করলেই সেটা সঠিক হল। ওই সময় তিনি ঘটনাস্থলে ছিল কিনা সেটাও জানা দরকার যদিও সারফুল ইসলাম সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত। সাধারণ শিক্ষার্থীকে তিনি অনেক হয়রানি করেছেন সাধারণ শিক্ষার্থীরা তার উপর বিক্ষুব্ধ।

সরাসরি এই ঘটনা জানতে মদিনাতুল উলুম মডেল ইনঃ বালক (এমএ) কামিল মাদ্রাসার একাধিক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, সাবেক ছাত্রলীগ নেতা সারফুল ইসলাম যে অভিযোগ করেছে সেটি মিথ্যা এবং ভিত্তিহীন। রাজনৈতিক উদ্দেশ্যে হয়তো মাসুদের বিরুদ্ধে এমন অভিযোগ করেছে তিনি। তিনি একটি রাজনৈতিক দলের  অসাধু উদ্দেশ্য সফল করতে এমন পদক্ষেপ নিয়েছে যেটা বিভিন্ন মহলে বহুল আলোচিত।

এসব বিষয়ে সারফুল ইসলাম জানিয়েছেন, ‘ঘটনাটা একটু ব্যতিক্রম’।

এই বিষয়ে জানতে চাইলে মদিনাতুল উলুম মডেল ইনঃ বালক (এমএ) কামিল ছাত্রদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাসিবুর রহমান জিয়া জানান, ছাত্রলীগ নেতা সারফুল ইসলামের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন সে একটি অরাজনৈতিক অর্থাৎ গুপ্তদের অসাধু উদ্দেশ্য বাস্তবায়ন করতে এমন অভিযোগ করছে যেটা ভিত্তিহীন।

এ বিষয়ে এই ইউনিট ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর আলম জানান, সারফুল ইসলাম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের কথা বলে বিভিন্ন অপকর্ম ক্যাম্পাসে করেছে তার প্রতি অনেকেই বিক্ষুব্ধ। ছাত্রদল নিয়ে বিভিন্ন নাটক তৈরি করছে সে যেসব অভিযোগ করেছে সেটা ভিত্তিহীন অন্যদের সঙ্গে সমস্যা ছাত্রদলের উপর চালিয়ে দিচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, সাবেক ছাত্রলীগ নেতা সারফুল ইসলাম এর আগে সাবেক  ফ্যাসিস্ট স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে তার বিভিন্ন  ছবি আছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহর হামলাকারী মাদ্রাসা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ শেখের সাথে তার   ঘনিষ্ঠতা ছিল। তিনি জিয়া পরিবারকে বিভিন্নভাবে বিভিন্ন সময় আজেবাজে মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়ায়। তার প্রতি ছাত্র জনতা ও বিক্ষুব্ধ ছিল।  সারফুল ইসলামের বিরুদ্ধে অনেকেই অতিষ্ঠ এবং এর আগেও তিনি একাধিক অভিযোগ করেছেন বিভিন্ন  ছাত্র নেতাদের নিয়ে যদিও সেগুলো মিথ্যা বলে প্রমাণিত হয়েছে।

তেজগাঁও থানা পুলিশের খোঁজ নিয়ে জানা যায়, এর আগে সারফুল ইসলাম বেগম খালেদা জিয়ার গাড়িতে হামলা করেছিল। তখন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সরাসরি নির্দেশনা দিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102