সোমবার, ১৮ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করল কুখ্যাত ‘সুমন বাহিনী’ খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক সদস্য বাগেরহাটের খালিদ সাইফুল্লাহ বাগেরহাট চেম্বার অব কমার্সের নির্বাচনে সকল পদে বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ ছাত্রলীগ নেতা সারফুল ইসলামের পাতানো ফাঁদে ছাত্রদল! ডায়মন্ড সিমেন্টের ডিলারদের মিলনমেলা অনুষ্ঠিত সড়ক নিরাপত্তায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ : নৌপরিবহন মন্ত্রী ৭ জুনের বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আলেমদের ওপর অত্যাচার-জুলুম হতে দেব না: ধর্মমন্ত্রী ব্যাট-বলে দাপট দেখিয়ে ম্যাচের নিয়ন্ত্রণে বাংলাদেশ

ডায়মন্ড সিমেন্টের ডিলারদের মিলনমেলা অনুষ্ঠিত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬

ডায়মন্ড সিমেন্টের ডিলারদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং ব্যবসায়িক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে মাঝিরঘাট এলাকায় ডায়মন্ড সিমেন্টের প্রধান কার্যালয়ে খতমে কোরআনের মধ্য দিয়ে আয়োজনের সূচনা হয়।

অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় ডিলার রুপালী ট্রেডিং এজেন্সি, বোরাক ট্রেডিং এন্ড ক্যারিয়ার, এমকে ট্রেডার্স ও মারজান এন্টারপ্রাইজ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডায়মন্ড সিমেন্টের চেয়ারম্যান আলহাজ্ব আজিম আলী বলেন, ডিলাররাই আমাদের ব্যবসার মূল চালিকাশক্তি। তাদের আস্থা, সহযোগিতা ও নিরলস প্রচেষ্টার ফলেই ডায়মন্ড সিমেন্ট দেশের অন্যতম বিশ্বস্ত ও জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। তিনি ডিলারদের সঙ্গে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ব্যবসাকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের উপ-ব্যবস্থাপনা পরিচালক লায়ন হাকিম আলী বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে গুণগত মান, সময়োপযোগী সরবরাহ ও গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ডায়মন্ড সিমেন্ট কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ডিলারদের মতামত ও পরামর্শ প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে বিভিন্ন অঞ্চল থেকে আগত ডিলার, ব্যবসায়ী, ডিলার প্রতিনিধি ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

এসময় বক্তব্য দেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের নির্বাহী পরিচালক আব্দুল্লাহ ইফতেখার চিশতী, পরিচালক আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল জুনায়েদ, আব্দুল্লাহ আল ফরহাদ, জিএম (সেলস) আবদুর রহিম, এজিএম (টিএসডি) ইশতিয়াক রায়হান মাহমুদ। সঞ্চালনা করেন ম্যানেজার (সেলস) মোশারফ হোসেন।

ডিলারদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন আব্দুল মোনাফ, মাকসুদ আলম, আবুল কাশেম তালুকদার, আব্দুল্লাহ আল মুরাদ, আব্দুল্লাহ আল নওশাদ, সাইফুদ্দীন মোহাম্মদ সুমন, বদরুল হাসান ছোটন, আব্দুল্লাহ আল রাকিব ও আবুল বশর তালুকদার। তারা ডায়মন্ড সিমেন্টের গুণগত মান, সময়মতো সরবরাহ ও আন্তরিক সহযোগিতার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক (অ্যাকাউন্টস ও ফিন্যান্স) এবিএম কামাল উদ্দীন, পরিচালক (অপারেশন) গোলাম মোস্তফা, জিএম (অ্যাকাউন্টস) মনির হোসেন, জিএম (প্ল্যান্ট) সোহেল তালুকদার, সিনিয়র ডিজিএম আব্দুল হান্নান, আব্দুল মান্নান, ডিজিএম মো. ইউসুফ চৌধুরী, মোস্তাফিজুর রহমান, কামরুজ্জামান, দীপ্তিমান দাশ, সুমেধ্য বড়ুয়া, দিদারুল আলম, সিনিয়র এজিএম মো. শামসুদ্দীন, এজিএম হারুন উর রশীদ, জসীম উদ্দীন সরকার, ইফতেখার আহমেদ, মো. আমান উল্লাহ চৌধুরী, এমএ মোতালেব, ফজলুল কাদেরসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানের শেষপর্বে অতিথিদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102