বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

কার্ড নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সতর্কবার্তা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬

ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের আর্থিক প্রতারণা থেকে সুরক্ষিত থাকতে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি কিছু অননুমোদিত তৃতীয় পক্ষ প্রতিষ্ঠান প্লাস্টিক কার্ডকে আকর্ষণীয় মেটাল (ধাতব) কার্ডে রূপান্তরের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে সংবেদনশীল তথ্য সংগ্রহ করছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজে এ সতর্কবার্তা প্রকাশ করা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, এসব অননুমোদিত প্রতিষ্ঠান কার্ড নম্বর, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সিভিভি বা সিভিসি নম্বর সংগ্রহ করছে, যা গ্রাহকের আর্থিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। এসব প্রতিষ্ঠান কোনো ব্যাংক বা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদিত নয়।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে কার্ডের গোপনীয় তথ্য ফাঁস হয়ে জালিয়াতির ঘটনা ঘটতে পারে এবং গ্রাহকের অজান্তেই অননুমোদিত লেনদেন হওয়ার আশঙ্কা থাকে। এতে ব্যক্তিগত আর্থিক ক্ষতির পাশাপাশি পুরো কার্ড ব্যবস্থাপনাও ঝুঁকির মুখে পড়তে পারে।

এ অবস্থায় কেন্দ্রীয় ব্যাংক গ্রাহকদের অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে কার্ডের তথ্য না দেওয়ার এবং প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরের প্রলোভনে না পড়ার আহ্বান জানিয়েছে। কার্ড সংক্রান্ত সেবা নিতে শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যাংকের অনুমোদিত শাখা বা চ্যানেল ব্যবহার করতে বলা হয়েছে।

এ ছাড়া, কোনো অবস্থাতেই ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) বা কার্ডের গোপন তথ্য কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সন্দেহজনক কোনো লেনদেন বা কার্যক্রম দেখা গেলে সঙ্গে সঙ্গে ব্যাংকের কাস্টমার কেয়ার বা হেল্পলাইনে যোগাযোগ করার জন্যও অনুরোধ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102