বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

১০ দিনে ১২৮ কোটি ডলার রেমিট্যান্স

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

চলতি মে মাসের প্রথম ১০ দিনে দেশে প্রবাসী আয় হিসেবে এসেছে ১২৮ কোটি মার্কিন ডলার। সে হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ১২ কোটি ৮০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন বিদেশে কর্মরত বাংলাদেশিরা।

মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের ১০ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৬১ কোটি ৩০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ প্রবৃদ্ধি প্রায় ২০ দশমিক ৩০ শতাংশ।

সংশ্লিষ্টরা বলছেন, বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে সরকারের বিভিন্ন প্রণোদনা এবং বাজারভিত্তিক ডলার বিনিময় হার চালুর কারণে প্রবাসীদের মধ্যে ব্যাংকিং ব্যবস্থার প্রতি আগ্রহ বেড়েছে। ফলে আনুষ্ঠানিক পথে রেমিট্যান্স পাঠানোর প্রবণতাও বাড়ছে

এর আগে এপ্রিল মাসে দেশে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স। আর মার্চে প্রবাসীরা পাঠিয়েছিলেন ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, বছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে বাড়ছে। জানুয়ারিতে আসে ৩১৭ কোটি ৯ লাখ ডলার এবং ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ডলার প্রবাসী আয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102