রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ ১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সৌদি গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে নারীদের সামনে আনতে ফ্যামিলি কার্ড প্রদান করছে সরকার : নিতাই রায় চৌধুরী সৌদিতে হুথি হামলার বিষয়ে অবস্থান পরিষ্কার করল ইরান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই : শাহে আলম

সীমান্তে হত্যা বন্ধুত্বের পরিচয় নয় : নাহিদ ইসলাম

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

সীমান্তে কাঁটাতার নির্মাণ ও বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা চলতে থাকলে সেই দেশের সঙ্গে প্রকৃত বন্ধুত্ব গড়ে ওঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১২ মে) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত ‘শাপলা গণহত্যা: বিচারহীনতার এক যুগ’ শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনীতে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে এনসিপি সমর্থিত সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স।

নাহিদ ইসলাম বলেন, দেশের সীমান্ত এলাকায় আবারও হত্যাকাণ্ড ও নতুন করে কাঁটাতার নির্মাণের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে বন্ধুত্বের কথা বলা বাস্তবসম্মত নয়। তিনি দাবি করেন, কাঁটাতারের বেড়া কখনো দুই দেশের মানুষের আন্তরিক সম্পর্কের প্রতীক হতে পারে না। একসময় সাধারণ মানুষই এসব বিভাজন দূর করে পারস্পরিক বন্ধুত্বের পথ তৈরি করবে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষার দায়িত্ব সরকারের। সরকার যদি এ দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে জনগণ নিজেরাই দেশের স্বার্থ রক্ষায় এগিয়ে আসবে।

পানিবণ্টনের বিষয়েও বক্তব্য দেন এনসিপির এই নেতা। তিনি বলেন, বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং এ বিষয়ে দ্রুত গুরুত্ব দেওয়া প্রয়োজন।

শাপলা চত্বরে সংঘটিত ঘটনার প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, সেই ঘটনার বিচার না হওয়ায় পরবর্তীতে আরও বড় ধরনের সহিংসতার পথ তৈরি হয়েছে। তার দাবি, বিভিন্ন সময় এসব ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে সংশ্লিষ্টদের সন্ত্রাসী বা জঙ্গি হিসেবে চিত্রিত করার চেষ্টা করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102