রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বিচারহীনতার ২৯৭ দিন: সাজিদ হত্যার বিচার চায় ইবি শিক্ষার্থীরা ঈশ্বরদীতে মাদকসহ পিতা-পুত্র আটক মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের ক্যাবিনেটে জায়গা পেলেন যারা আপিল বিভাগেও আইভীর জামিন, মুক্তিতে বাধা নেই দুর্বল পররাষ্ট্র নীতির কারণেই ভারত সীমান্তে হত্যাকাণ্ড ঘটাচ্ছে : জামায়াত মোবাইল চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে কাজ করছে সরকার : রিজভী “ষড়যন্ত্রের শিকার শিক্ষক মাহবুব?” — অভিযোগকে মিথ্যা দাবি, নিরপেক্ষ তদন্তের দাবি এলাকাবাসীর পিলজং ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় শেখ জাহাঙ্গীর হোসেন হান্টাভাইরাস সংক্রমণ ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগ, ৩ জনের মৃত্যু

দুর্বল পররাষ্ট্র নীতির কারণেই ভারত সীমান্তে হত্যাকাণ্ড ঘটাচ্ছে : জামায়াত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে তিনি বলেন, শুক্রবার (৮ মে) রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর এলাকার বাতেনবাড়ি গ্রামের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. মুরসালিন এবং একই ইউনিয়নের মধুপুর গ্রামের নবি হোসেন বিএসএফের গুলিতে নিহত হন। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বলেন, শোকসন্তপ্ত পরিবার যেন এ কঠিন পরিস্থিতি মোকাবিলার শক্তি পায়, সে জন্য তিনি দোয়া করেছেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে একাধিকবার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে সীমান্তে প্রাণহানির ঘটনা অব্যাহত রয়েছে। সীমান্তে বাংলাদেশিদের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তিনি।

জামায়াতের এ নেতা অভিযোগ করেন, সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে সীমান্ত পরিস্থিতি নিয়ে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। তবে তিনি আশা প্রকাশ করেন, ভারত সরকার সীমান্তে অনাকাঙ্ক্ষিত প্রাণহানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেবে এবং অতীতের ঘটনাগুলোরও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করবে।

একই সঙ্গে সীমান্তে নিহতদের ঘটনায় প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতিও আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102