শনিবার, ০৯ মে ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্ষণের শিকার ১২ বছরের শিশুর পেটে পাঁচ মাসের সন্তান যে এলাকার নেতা প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী নন, সে এলাকায় কি উন্নয়ন হবে না’ একসঙ্গে গাঁজা সেবন করছিলেন বাবা-ছেলে, অতঃপর… ইসরায়েলের গণহত্যা নিয়ে কথা বলে সিনেমা থেকে বাদ পড়েন অভিনেত্রী ২০২৮ সালের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়নের কাজ চলছে : শিক্ষামন্ত্রী বিশ্বে নতুন আতঙ্ক প্রাণঘাতী হান্টাভাইরাস, ছড়ায় যেভাবে অভিনেতা থেকে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয় শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছাত্রাবাসে ফ্যানে ঝুলছিল কলেজছাত্রের মরদেহ বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই, থাকছে যেসব বিষয়

যে এলাকার নেতা প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী নন, সে এলাকায় কি উন্নয়ন হবে না’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬

রাজধানী ঢাকার কাকরাইলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে উন্নয়ন বণ্টন নিয়ে সরকারের প্রতি প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (৮ মে) সকালে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের কেন্দ্রীয় দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেন তিনি।

তিনি অভিযোগ করে বলেন, যেসব এলাকায় ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের অবস্থান রয়েছে, সেসব এলাকায় তুলনামূলক বেশি উন্নয়ন দেখা যাচ্ছে। অথচ যেসব এলাকার নেতা প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী নন, সেখানে উন্নয়নের গতি অনেক কম এমন প্রশ্নও রাখেন তিনি।

তিনি আরও বলেন, দেশে বৈষম্যবিরোধী আন্দোলনের পরও যদি আবারও বৈষম্য তৈরি হয়, তাহলে তা জনগণের প্রত্যাশার পরিপন্থী। তিনি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান।

ট্রেড ইউনিয়ন কার্যক্রম সংকুচিত করে শ্রমিকদের অধিকার খর্ব করা গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন গোলাম পরওয়ার। তিনি বলেন, সব ক্ষেত্রে জনগণের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং কোনো বিদেশি চাপ বা ‘প্রেসক্রিপশন’-এ দেশ পরিচালিত হওয়া উচিত নয়।

এ ছাড়া তিনি অভিযোগ করেন, দুর্নীতির কারণে দেশের রেল যোগাযোগ খাতে প্রত্যাশিত উন্নয়ন হয়নি, যদিও বিশ্বব্যাপী রেল ব্যবস্থায় অগ্রগতি দ্রুতগতিতে হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102