শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও তাদের সি-সিরিজ ডিভাইসের নতুন স্মার্টফোন রিয়েলমি সি১০০আই উন্মোচন করতে যাচ্ছে। প্রতিদিনের নির্ভরযোগ্য পারফরম্যান্স ও দীর্ঘসময় চার্জ থাকবে এমন স্মার্টফোন চাচ্ছেন এমন ব্যবহারকারীদের জন্যই ডিভাইসটি নিয়ে আসা হয়েছে। একইসাথে, অ্যাডভান্স বুকিংয়ের ক্ষেত্রে ক্রেতাদের জন্য এক্সক্লুসিভ আর্লি-বার্ড সুবিধা রয়েছে এতে।

প্রি-বুকিং ক্যাম্পেইনটি ০৬ মে পর্যন্ত চলবে। এর মাধ্যমে ক্রেতারা দুই বছরের ওয়ারেন্টি ও টপপের মাধ্যমে ০% ইন্টারেস্টে ইএমআই সুবিধা গ্রহণ করতে পারবেন, যা ডিভাইসটিকে আরও সাশ্রয়ী করে তুলবে।

ব্যবহারকারীদের জন্য ব্যাটারি চ্যাম্পিয়ন হিসেবে নিয়ে আসা রিয়েলমি সি১০০আইতে সুবিশাল ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ব্র্যান্ডটির ‘অল ডে এনার্জি, ওরি-ফ্রি ব্যাটারি লাইফ’ প্রতিশ্রুতিরই অংশ। ডিভাইসটিতে ৬.৭৭ ইঞ্চির ১২০ হার্জ আলট্রা স্মুথ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফলে, এখন ২১ ঘন্টা পর্যন্ত ইউটিউব স্ট্রিমিং ও ৯৬.৪ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক করা সম্ভব হবে।

মাত্র ৮.৩৮ মিলিমিটারের রিয়েলমি সি১০০আই এই সেগমেন্টের সবচেয়ে পাতলা ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন। একইসাথে, এতে ৬ ওয়াটের রিভার্স চার্জিং রয়েছে এবং ১৬০০+ সাইকেল ব্যবহারে সক্ষম ৬ বছরের ব্যাটারি ডিউরেবিলিটি নিশ্চিত করা হয়েছে। এছাড়াও গেমিং, স্ট্রিমিং বা ব্যস্ত রাস্তায় চলাচলের সময় কল, এলার্ট বা মিডিয়া স্পষ্টভাবে টের পাওয়া নিশ্চিত করতে ডিভাইসটিতে ৩০০% ভলিউম ও আলট্রা-ক্লিয়ার স্পিকার ব্যবহার করা হয়েছে।

পারফরম্যান্সের ক্ষেত্রে, সময়ের সাথে সাথে স্মুথ অপারেশন নিশ্চিত করতে ডিভাইসটিতে ১২ জিবি পর্যন্ত ডাইনামিক র্যাম, অ্যান্ড্রয়েড ১৬-নির্ভর রিয়েলমি ইউআই (ইউজার ইন্টারফেস) ও ৪৮ মাসের ফ্লুয়েন্সি ব্যবহার করা হয়েছে। প্রতিদিনের চ্যালেঞ্জ মোকাবিলায় এতে আর্মরশেল প্রোটেকশন ও আইপি৬৪ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিজট্যান্স ব্যবহার করা হয়েছে। একইসাথে, এর নেক্সট এআই ফিচার ইন্টারেকশন আরও বেশি স্মার্ট করার পাশাপাশি, অভিজ্ঞতাও সমৃদ্ধ করবে।

শক্তিশালী ব্যাটারি লাইফ, স্লিম ডিজাইন, অনবদ্য বিনোদন ফিচার, আলট্রা-স্মুথ ডিসপ্লে ও নির্ভরযোগ্য পারফরম্যান্সের ডিভাইসটি ডন পার্পল ও ডাস্ক গ্রে’র মতো দুইটি প্রাণবন্ত রঙে পাওয়া যাচ্ছে। রিয়েলমি সি১০০আই দুইটি ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছে; এর ৪ জিবি + ৬৪ জিবি ভ্যারিয়েন্টের দাম মাত্র ১৫,৯৯৯ টাকা ও ৪ জিবি + ১২৮ জিবির দাম মাত্র ১৭,৯৯৯ টাকা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102