বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

ভারত থেকে ৪০ টন বিস্ফোরক আমদানি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

ভারত থেকে তিনটি ট্রাকে করে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে বাংলাদেশ। কাস্টম কার্যক্রম শেষে কঠোর নিরাপত্তার মধ্যে বিস্ফোরকের চালান সংরক্ষণ করা হয়েছে।

বুধবার (৬ মে) দুপুরে বিস্ফোরকবাহী চালানটি বেনাপোল স্থলবন্দরে পৌঁছায়।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের জন্য প্রথম ধাপে ভারত থেকে ৪০ টন ইমালশন এক্সপ্লোসিভ এবং ১০০ কিলোমিটার ডেটোনেটিং কর্ড আমদানি করা হয়েছে।

ভারতের বেঙ্গালুরুভিত্তিক প্রতিষ্ঠান কেলটেক এনার্জিস লিমিটেড থেকে এসব বিস্ফোরক দ্রব্য তিনটি ভারতীয় ট্রাকে করে দেশে আনা হয়।

কর্তৃপক্ষ আরও জানায়, চালানটি বিস্ফোরক হওয়ায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। কাস্টমের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর বন্দর এলাকার নির্ধারিত নিরাপদ শেডে বিস্ফোরকগুলো রাখা হয়েছে।

আগামী শুক্রবার (৮ মে) পুলিশি প্রহরায় এসব বিস্ফোরক দিনাজপুর জেলার মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের এক্সপ্লোসিভ ম্যাগাজিনে পাঠানো হবে।

এ বিষয়ে বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, চালানটি সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। বন্দরের নির্ধারিত নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে কাস্টমসহ সংশ্লিষ্ট সব সংস্থার তত্ত্বাবধানে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে নির্ধারিত সময়ে বিস্ফোরকগুলো গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102