শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
পুঠিয়ায় শিলাবৃষ্টিতে কৃষকের স্বপ্ন ভঙ্গ, ব্যাপক ক্ষতি ফসলের ধর্ষণের শিকার ১২ বছরের শিশুর পেটে পাঁচ মাসের সন্তান যে এলাকার নেতা প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী নন, সে এলাকায় কি উন্নয়ন হবে না’ একসঙ্গে গাঁজা সেবন করছিলেন বাবা-ছেলে, অতঃপর… ইসরায়েলের গণহত্যা নিয়ে কথা বলে সিনেমা থেকে বাদ পড়েন অভিনেত্রী ২০২৮ সালের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়নের কাজ চলছে : শিক্ষামন্ত্রী বিশ্বে নতুন আতঙ্ক প্রাণঘাতী হান্টাভাইরাস, ছড়ায় যেভাবে অভিনেতা থেকে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয় শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছাত্রাবাসে ফ্যানে ঝুলছিল কলেজছাত্রের মরদেহ

বিশ্বকাপে খেলবে ইরান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬

২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা উঠতে বাকি আর মাত্র ৩৭ দিন। ঠিক এই মুহূর্তে ফুটবল বিশ্বের সব ধোঁয়াশা ও অনিশ্চয়তা কাটিয়ে বড় ঘোষণা দিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। 

ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফার বার্ষিক কংগ্রেসে তিনি জানিয়েছেন, রাজনৈতিক টানাপড়েন ও নিরাপত্তা শঙ্কা সত্ত্বেও পূর্বপরিকল্পনা অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতেই বিশ্বকাপ খেলবে ইরান।

বিশ্বকাপের এবারের আসরের প্রস্তুতি শুরু থেকেই কিছুটা বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছে। টিকিটের আকাশচুম্বী দাম, যাতায়াত খরচ বৃদ্ধি এবং বৈশ্বিক সংঘাতের কারণে টুর্নামেন্টের নিরাপত্তা নিয়ে আয়োজক দেশগুলোর মধ্যে উদ্বেগ বাড়ছে।

এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝেই ৩০ এপ্রিল ভ্যাঙ্কুভারে ফিফা কংগ্রেসে ইরান ইস্যুতে নিজের নীরবতা ভাঙেন ইনফান্তিনো। তিনি জানান, ইরান এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে এবং তাদের নির্ধারিত ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে খেলবে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেছিলেন, বর্তমান পরিস্থিতিতে ইরানি দলের যুক্তরাষ্ট্রে আসা ‘সমীচীন’ হবে না। ট্রাম্পের এমন সতর্কবার্তার পরেও ইনফান্তিনো ইরানের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে ফুটবলের ঐক্যের বার্তা দেন।

তিনি বলেন, ফুটবল বিশ্বকে ঐক্যবদ্ধ করে। আমাদের ইতিবাচক এবং হাসিখুশি থাকতে হবে।

এদিকে ফিফা কংগ্রেস চলাকালে ইনফান্তিনোর একটি বিশেষ নিরাপত্তা অনুরোধ নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। তিনি নিজের জন্য ‘লেভেল-৪’ মোটরকেড বা নিরাপত্তা ব্যবস্থার দাবি করেছিলেন, যা সাধারণত মার্কিন প্রেসিডেন্ট বা পোপকে দেওয়া হয়। তবে তার এই দাবিটি নাকচ করে দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102