মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দুই ধাপে পে-স্কেল বাস্তবায়ন চায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল চলচ্চিত্রাঙ্গন ফ্যাসিবাদ মুক্ত করা হবে : নায়ক উজ্জ্বল বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বিধানসভায় হার, এবার প্রধানমন্ত্রী হওয়ার খেলায় দৌঁড়াবেন মমতা? ডাকাত দলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ‘গলা কাটা রাজু’ মোহাম্মদপুরের কিশোর গ্যাং নেতা ‘ভাইস্তা বিল্লাল’ গ্রেপ্তার জার্মানি থেকে দেশবন্ধু উপাধিতে ভূষিত প্রধানমন্ত্রী তারেক রহমান মোবাইল ফোনের আসক্তিতে বই পড়ার অভ্যাস বিলুপ্তির পথে : হাবিপ্রবি উপাচার্য

মোবাইল ফোনের আসক্তিতে বই পড়ার অভ্যাস বিলুপ্তির পথে : হাবিপ্রবি উপাচার্য

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

মোবাইল ফোনের আসক্তিতে বই পড়ার অভ্যাস বিলুপ্তির পথে বলে মন্তব্য করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ এনামউল্ল্যা।

সোমবার (৪ মে) হাবিপ্রবি বন্ধুসভা কর্তৃক আয়োজিত বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আজকাল মোবাইল ফোনের আসক্তিতে বই পড়ার অভ্যাস প্রায় বিলুপ্তির পথে। কিন্তু বই আমাদের গভীর জ্ঞান অর্জনের যে পথ দেখায়, তার কোনো বিকল্প নেই। বইমেলার এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আবার বইয়ের সান্নিধ্যে নিয়ে আসবে।

হাবিপ্রবি শহীদ মিনার প্রাঙ্গণে সোমবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর কবির এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস এম এমদাদুল হাসান

সোমবার সকাল সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বইমেলার উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য। এ সময় তরুণ প্রজন্মকে মোবাইল ফোনের আসক্তি কমাতে বই পড়ার জন্য উদ্বুদ্ধ করেন তিনি। পাশাপাশি সুন্দর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গড়ে তুলতে সব সংস্কৃতিমনা সংগঠনের সহযোগিতা কামনা করেন তিনি।

উল্লেখ্য, হাবিপ্রবি বন্ধুসভার আয়োজনে অনুষ্ঠিত এ বইমেলা চলবে আগামী বুধবার (৬ মে) পর্যন্ত।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102