সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদাপার প্রতিনিধিদলের সাক্ষাৎ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কভিত্তিক হুদাপার পার্টির একটি প্রতিনিধি দল।

রোববার (৩ মে) দুপুরে রাজধানীর মগবাজারে অবস্থিত জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

তুরস্কের প্রতিনিধি দলে ছিলেন হুদাপার পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও আন্তর্জাতিক বিষয়ক প্রধান হুসাইন এমির এবং এনজিও বিষয়ক প্রধান ফিকির কারাভিল। জানা গেছে, উভয় পক্ষের মধ্যে বৈঠকটি আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। এছাড়াও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল ড. মোস্তফা ফয়সাল পারভেজ এবং শিক্ষাবিদ প্রফেসর ড. হাফিজুর রহমান উপস্থিত ছিলেনআলোচনায় দুই দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়। পাশাপাশি ভবিষ্যতে দুই সংগঠনের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102