শনিবার, ০২ মে ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

স্বর্ণের দামে বড় পতন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। শুক্রবার (১ মে) একদিনেই মূল্যবান এই ধাতুর দাম ১ শতাংশেরও বেশি কমেছে।

বিশেষজ্ঞদের মতে, জ্বালানি তেলের দাম বেশি থাকায় বিশ্বজুড়ে আবারও মুদ্রাস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার কমানোর পরিকল্পনা পিছিয়ে দিতে পারে এমন প্রত্যাশা জোরদার হচ্ছে।

এর ফলে সুদবিহীন বিনিয়োগ হিসেবে পরিচিত স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমে যাচ্ছে, যার প্রভাব পড়েছে দামে।

রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ৫২ মিনিটে বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৫৬৮.৮২ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রে জুন মাসে সরবরাহের জন্য গোল্ড ফিউচারসের দামও ১ দশমিক ১ শতাংশ কমে ৪,৫৭৯.৭০ ডলারে দাঁড়ায়।

বিশ্লেষকদের মতে, স্বল্পমেয়াদে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলে সুদের হার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়, যা স্বর্ণের দামে নেতিবাচক প্রভাব ফেলে।

সাধারণত ভূরাজনৈতিক অনিশ্চয়তা এবং মুদ্রাস্ফীতির সময় স্বর্ণকে সবচেয়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। তবে সুদের হার বেশি থাকলে স্বর্ণ বিনিয়োগকারীদের কাছে কিছুটা আকর্ষণ হারায়। কারণ তখন বিনিয়োগকারীরা স্বর্ণের পরিবর্তে যুক্তরাষ্ট্রের ট্রেজারির মতো সুদবাহী সম্পদের দিকে বেশি ঝুঁকে পড়েন। স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতু যেমন রুপা, প্লাটিনাম এবং প্যালাডিয়ামের দামও বিশ্ববাজারে কমেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102