রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ ১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সৌদি গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে নারীদের সামনে আনতে ফ্যামিলি কার্ড প্রদান করছে সরকার : নিতাই রায় চৌধুরী সৌদিতে হুথি হামলার বিষয়ে অবস্থান পরিষ্কার করল ইরান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই : শাহে আলম

১ লাখ মেট্রিক টন ডিজেল কিনছে সরকার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬

দেশের জ্বালানি চাহিদা পূরণে আরও ১ লাখ মেট্রিক টন ডিজেল কিনছে সরকার। সেই সঙ্গে রাশিয়া থেকে ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানি করা হবে। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এর নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এ দিন দুপুরে জাতীয় সংসদে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৯তম বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বিবিধ বিষয়সহ মোট ১২টি প্রস্তাব ও একটি প্রেজেন্টেশন উপস্থাপিত ও আলোচিত হয়।

এর মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে উদ্ভূত অস্থিতিশীল ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণে মাজেদা অয়েল কোম্পানি লিমিটেডের কাছ থেকে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে ১ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির প্রস্তাব করা হয়। এতে ব্যয় হবে ১ হাজার ৭৫৭ কোটি ৯৪ লাখ ২০ হাজার টাকা।

অন্যদিকে বৈঠকে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সঙ্গে রাশিয়ার ‘জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশনের বিদ্যমান চুক্তির মধ্যে ১০ম লটের আওতায় ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির প্রস্তাব করে কৃষি মন্ত্রণালয়। এতে মোট ব্যয় হবে ১৫৬ কোটি ৭৩ লাখ ৭৬ হাজার ৫৬০ টাকা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102