বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

হাবিপ্রবিতে সাদা দলের কমিটি ঘোষণা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সাদা দলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. শরীফ মাহমুদ মনোনীত হয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) সাদা দলের বিশেষ সাধারণ সভায় এই কমিটি অনুমোদন করা হয়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. রওশন আরা, কোষাধ্যক্ষ একই বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল আলীম এবং যুগ্ম সাধারণ সম্পাদক ডেইরি অ্যান্ড পোল্ট্রি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান মিঠু।

সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. খালিদ ইমরান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক তড়িৎ প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক রনি তোতা।এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. হাসান ফুয়াদ আল তাজ, এগ্রোফরেস্ট্রি বিভাগের অধ্যাপক ড. সফিকুল বারী, তড়িৎ প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. জামিল সুলতান ও অধ্যাপক ড. দুলাল হক এবং পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহবুব রহমান।

 

 

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102