মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
লিমন-বৃষ্টির হত্যাকাণ্ডের নতুন চাঞ্চল্যকর তথ্য বাগেরহাটে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুর চুরির অভিযোগ’ নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৯ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে : প্রধানমন্ত্রী লাভ ট্র্যাপে ফেলে ধর্ম লুকিয়ে মুসলিম তরুণীকে বিয়ে, গর্ভাবস্থায় চলে বর্বর নির্যাতন শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে : ট্রাম্প বক্স অফিসে ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক ঘরের ভেতরে নেটওয়ার্ক সমস্যা দূর করতে বিটিআরসির নতুন উদ্যোগ ওয়েব সিরিজ নির্মাণ হচ্ছে শাহরুখের সেই আলোচিত সিনেমা ঘিরে জেলের বড়শিতে ধরা পড়ল ৮ ফুট লম্বা কুমির

এনসিপি করায় কাফিকে বাসা ছাড়ার নোটিশ মালিকের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার কারণে বাসা ছাড়ার নোটিশ পেয়েছেন বলে অভিযোগ করেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও তরুণ ইনফ্লুয়েঞ্চার নুরুজ্জামান কাফি। একই সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর চুক্তিও বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।

সোমবার (২৭ এপ্রিল) সামাজিক মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় বেশ কয়েকটি অভিযোগ তুলে ধরেন এই কন্টেন্ট ক্রিয়েটর।

সামাজিক মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, ‘পুরুষ মানুষের পুরো জীবনটাই মনে হয় ত্যাগ-তিতিক্ষার জীবন। আজকে এনসিপি করি বলে যে বাসার চিলেকোঠায় ছিলাম সে বাসা থেকে বাসা ছাড়ার নোটিশ দিয়েছে। বাসার মালিকদের কয়েকটা পক্ষ বেশ ঝামেলা করছে।’

বাসা ছাড়তে তার ওপর একটি পক্ষ চাপ দিচ্ছে উল্লেখ করে কাফি বলেন,  ‘মালিকপক্ষের কয়েকজন ক্ষমতাসীনদলের বেশ উচ্চপদস্থ নেতা। তারা বলছে বাসা ছেড়ে দিতে।’

পাশাপাশি আরও একটি বড় ধাক্কার কথাও বলেন কাফি। তিনি বলেন, ‘আপনারা জানেন, আমি একটা কোম্পানির সঙ্গে ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে ৩০০ টাকার স্ট্যাম্পে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলাম। তারাও আজকে চুক্তি বাতিল করেছে। মানে দুই দিনের রাজনীতিতে দুই ত্যাগ, বাসা ছাড়ার নির্দেশ একটা ত্যাগ আর কোম্পানি থেকে ফোন দিয়ে চুক্তি বাতিলের একটা ত্যাগ। এই ব্র্যান্ড থেকে ভালো একটি স্যালারি পেতাম। যেটা এখন ফেসবুকের ইনকাম কমে যাওয়ায় ভালো একটা ব্যাক-আপ ছিল তো ওটাও ক্লোজ।’

 

চুক্তি বাতিল করার বিষয়ে সাকিব আল হাসানের প্রসঙ্গ টেনে হতাশা প্রকাশ করে কাফি বলেন, ‘সাকিব আল হাসানও সরকারি দলের এমপি ছিলেন তবুও তার সঙ্গে কী কোনো চুক্তি বাতিল করা হয়েছে? আসলে সরকারি দলে থাকতে পারার ভালো সুবিধা আছে, লাভ আছে, অনেক কিছু না চাইতেও পাওয়া যায়। জীবনটা আসলে জোয়ার ভাটার মতো। কখনো উপরে উঠে কখনো নিচে নামে। এটা আমার জন্য অবশ্যই একটা ধাক্কা, তবে মজার বিষয় হচ্ছে আমি এর চেয়েও বড় বড় ধাক্কা সামলে আসছি।’

রাজনীতি নিয়ে তিনি বলেন, ‘বাসার মালিকরা হয়ত ভেবেছে এনসিপি করি দেখে কথা এনসিপির পক্ষে যাবে। তবে আমি সবসময় যেটা রাইট সেটাই বলি।’

ভিডিও বার্তায় নতুন বাসার খোঁজ থাকলে তাকে জানাতে নিজের ভক্ত অনুরাগীদের অনুরোধ করে তিনি জানান, ‘আমার প্রিয়জনেরা কারো কাছে চিলেকোটা এবং সেফ বাসা থাকলে জানায়েন।  চিলেকোঠা পেলে ভিডিও বানাতে সুবিধা হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হয়ত ভাল কিছু রাখছেন।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102