শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে তিন নাবালিকার বাবা মুসলিম যুবককে পুলিশ হেফাজতে নিয়ে পিটিয়ে হত্যা নীরব ঘাতক কোলন ক্যানসার, কারণ, লক্ষণ ও প্রতিকারে করণীয় ক্যানসার চিকিৎসায় বাধা হতে পারে ভিটামিন বি৩ সাপ্লিমেন্ট, গবেষণায় উদ্বেগজনক ফলাফল পৃথিবী নিয়ে বিজ্ঞানীদের ৯ চমকপ্রদ আবিষ্কার ইউটিউব অ্যাপে আসছে নতুন ফিচার ‘ক্রিয়েট মোড’: ভিডিও তৈরি হবে সহজে এই সাধারণ ভুলগুলোই কমিয়ে দিচ্ছে ল্যাপটপের ব্যাটারির আয়ু ফ্রিজে কতদিন সবজি রাখা নিরাপদ? পুষ্টিগুণ ধরে রাখার সঠিক নিয়ম কত বয়স পর্যন্ত দুধ পান করা স্বাস্থ্যের জন্য ভালো? যা বলছেন বিশেষজ্ঞরা জাইমাকে নিয়ে বিতর্কিত পোস্ট, শিক্ষার্থী আটক ইসরায়েলি বিমান হামলায় লেবাননের সাংবাদিক আমাল খলিল নিহত

আইপিএল মাতাতে আসছেন মিচেল স্টার্ক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

ইনজুরি কাটিয়ে অবশেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে যোগ দিতে ভারত আসছেন অস্ট্রেলিয়ান গতিদানব মিচেল স্টার্ক। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তাকে আইপিএলে অংশ নেওয়ার ছাড়পত্র দিয়েছে। ৩৬ বছর বয়সী এই অভিজ্ঞ বাঁহাতি পেসার এবারের আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাবেন।

দিল্লি ক্যাপিটালস সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী ১ মে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচেই মিচেল স্টার্ককে একাদশে দেখা যেতে পারে।

সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়ান গ্রীষ্মে অ্যাশেজ সিরিজের পাঁচটি ম্যাচেই খেলেছিলেন তিনি। অজিদের ৪-১ ব্যবধানে সিরিজ জয়ে বড় ভূমিকা রেখে সিরিজ সেরা হয়েছিলেন এই পেসার। তবে টানা খেলার ধকল আর কনুই ও কাঁধের চোটে পড়ে গত কয়েক মাস মাঠের বাইরে থাকতে হয় তাকে।

স্টার্কের অনুপস্থিতিতে বর্তমানে দিল্লির পেস আক্রমণের বড় ভরসা প্রোটিয়া তারকা লুঙ্গি এনগিডি। ৬ ম্যাচে ৭ উইকেট শিকার করে তিনি নিজের সামর্থ্যের প্রমাণ দিলেও দিল্লি ক্যাপিটালস পয়েন্ট টেবিলে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই। আসরের শুরুতে টানা দুই জয় দিয়ে শুভসূচনা করলেও পরবর্তী চার ম্যাচের তিনটিতেই হেরেছে তারা।

এদিকে অস্ট্রেলিয়ার প্রথম সারির তিন পেসারের চোট কাটিয়ে ফেরা ক্রিকেট অস্ট্রেলিয়ার জন্য বড় স্বস্তির খবর। স্টার্কের পাশাপাশি প্যাট কামিন্সও চলতি সপ্তাহেই মাঠে নামার অপেক্ষায় আছেন।

অন্যদিকে জশ হ্যাজেলউডও সম্প্রতি পূর্ণ ফিটনেস ফিরে পেয়েছেন। সামনে অস্ট্রেলিয়ার দীর্ঘ ২০টি টেস্ট ম্যাচ ও ওয়ানডে বিশ্বকাপের সূচি থাকায় পেস ত্রয়ীর সুস্থতা অজি শিবিরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102