রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ ১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সৌদি গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে নারীদের সামনে আনতে ফ্যামিলি কার্ড প্রদান করছে সরকার : নিতাই রায় চৌধুরী সৌদিতে হুথি হামলার বিষয়ে অবস্থান পরিষ্কার করল ইরান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই : শাহে আলম

৭ বছর চাকরি করে বেতন না পাওয়া সেই শিক্ষকদের যা বললেন শিক্ষামন্ত্রী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

৭ বছর ধরে চাকরি করলেও বেতন না পাওয়ার অভিযোগ করেছেন ১৯ জন শিক্ষক। তাদের এ অভিযোগ আমলে নিয়ে পুনরায় পরীক্ষা নিয়ে আত্তীকরণের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (১১ এপ্রিল) রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের নানা সমস্যা ও সংকট শোনেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি গতানুগতিক বক্তব্য না দিয়ে সরাসরি মাঠপর্যায়ের বাস্তব চিত্র জানার চেষ্টা করেন।

ঢাকার ভালো প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের না পাঠানো প্রসঙ্গে তিনি রাজশাহী পলিটেকনিকের অধ্যক্ষের কাছে জানতে চান। জবাবে অধ্যক্ষ জানান, শিল্পপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষার্থীদের নিতে অনাগ্রহ দেখা যায়।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, সরকারের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের চুক্তি রয়েছে, ফলে শিক্ষার্থীদের অবশ্যই ইন্টার্নশিপ ও ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ দিতে হবে। কোথাও অনিয়ম হলে তা খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102