মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

ওয়াশরুমে নকল পেলে ধরা হবে কেন্দ্রসচিবকে : শিক্ষামন্ত্রী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

পরীক্ষায় নকল প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, পরীক্ষাকেন্দ্রের ওয়াশরুমে নকল পাওয়া গেলে কেন্দ্রসচিবকে দায়ী করা হবে।

শনিবার (১১ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে রাজশাহী শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, একসময় নকল বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে পরবর্তী সময়ে যথাযথ উদ্যোগের অভাবে আবারও নকলের প্রবণতা ফিরে এসেছে। বর্তমান পরিস্থিতিতে নকল প্রতিরোধে কঠোর নজরদারি জোরদার করা হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, পরীক্ষার পরিবেশ হতে হবে ভীতিমুক্ত। শিক্ষার্থীরা খাতায় যতটুকু লিখবে, মূল্যায়নে ততটুকুই নম্বর দিতে হবে। মূল্যায়নে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাস্ত করা হবে না।

পরীক্ষা খাতা মূল্যায়নে অনিয়মের প্রসঙ্গ তুলে মন্ত্রী সতর্ক করে বলেন, কোনো পরীক্ষক যদি অন্য কাউকে দিয়ে খাতা মূল্যায়ন করান বা ডিজিটাল জালিয়াতির আশ্রয় নেন, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে নমুনা যাচাই (স্যাম্পলিং) করে মূল্যায়নের মান নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

এ সময় তিনি বলেন, দেশের জনসংখ্যাকে বোঝা নয়, সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা ব্যবস্থায় গুণগত মান নিশ্চিত করতে সব বোর্ডে প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলার ওপর জোর দেন তিনি।

পরীক্ষা চলাকালে বিদ্যুৎ বিভ্রাট যেন না ঘটে, সে জন্য বিদ্যুৎ বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

মাদ্রাসা শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আরবি শিক্ষার মান উন্নয়ন করা গেলে আন্তর্জাতিক পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ বাড়বে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102