বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

ভোলায় ৪ হাজার লিটার তেলসহ আটক ১

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

ভোলায় প্রায় ৪ লক্ষ টাকা মূল্যের ৪ হাজার লিটার অবৈধ জ্বালানি তেলসহ ১ জনকে আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ এপ্রিল) বিকাল ৪টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলার সদর থানাধীন চটকিমারা চর সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১টি স্টিল বডি বোট যোগে অবৈধভাবে পরিবহনকালে প্রায় ৪ লক্ষ টাকা মূল্যের ৪ হাজার লিটার জ্বালানি তেলসহ (ডিজেল) ১ জনকে আটক করা হয়।

পরবর্তীতে, জব্দকৃত তেল ভোলা সদর নির্বাহী ম্যাজিস্ট্রেট এর তত্ত্বাবধানে এ. রহমান এন্ড সন্স ফিলিং স্টেশনে বাজার মূল্যে বিক্রি করা হয় এবং আটককৃত ব্যক্তির থেকে ৫০ হাজার টাকা জরিমানা ‎আদায় করে বোটসহ ছেড়ে দেওয়া হয়। তেল বিক্রি ও জরিমানাকৃত টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়।

‎তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরীণ বাজারকে স্থিতিশীল রাখার লক্ষে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102