সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:১২ অপরাহ্ন

ড. মুহাম্মদ ইউনূসসহ ২৪ জনের বিষয়ে তদন্তের দাবি জানিয়ে আইনি নোটিশ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের সাবেক সব উপদেষ্টাসহ ২৪ জনের বিষয়ে তদন্তের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়।

সোমবার (৬ এপ্রিল) এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম। হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়। মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অন্যান্য সচিবদের কাছে এই নোটিশ পাঠানো হয়েছে।

সারাদেশে হামের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতোমধ্যে রোগটিতে আক্রান্ত হয়ে বহু শিশুর মৃত্যু হয়েছে এবং অগণিত শিশু হাসপাতালে ভর্তি রয়েছে। এ প্রসঙ্গে উদ্বেগ জানিয়ে সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদে হাম নিয়ে সরকারের কার্যক্রম সম্পর্কে জানতে চান সংসদ সদস্য আখতার হোসেন। জবাবে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, ১২ লাখ শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা করেছে সরকার।

আগামী ১২ এপ্রিল থেকে ঢাকার দুই সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশনে এবং ৩ মে থেকে অবশিষ্ট সিটি করপোরেশন ও জেলায় জরুরি টিকাদান কর্মসূচি বাস্তবায়ন হবে বলে জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102