শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
অনৈতিক কর্মকাণ্ডের এক নীরব কেন্দ্র চন্দ্র মহল ইকো পার্ক, নেই প্রশাসনের নজরদারি লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের উদ্যোগে রামপালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত জুমার দিনের যে সময়ে দোয়া কবুল হয় এপ্রিলে দুটি তীব্র তাপপ্রবাহসহ হতে পারে ঘূর্ণিঝড়ও বাসের চাকা ফেটে সেতুতে ধাক্কা, ৩ জনের মৃত্যু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়তে প্রস্তুত ৭০ লাখ ইরানি দিল্লিতে ভারতের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রযুক্তি ও উদ্ভাবন সহায়তা কেন্দ্র স্থাপনে ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারক বাংলাদেশ-তুরস্ক চতুর্থ আর্মি স্টাফ টকস সম্পন্ন কিশোরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক

ফেসবুক চালিয়ে হতে পারবেন লাখপতি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

বিশ্বজুড়ে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বিশাল আয়ের সুযোগ নিয়ে এলো সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা। এখন থেকে ফেসবুকে রিলস ও পোস্ট শেয়ার করে প্রতি মাসে তিন হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন লাখ ৬০ হাজার টাকার বেশি আয় করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। ‘ক্রিয়েটর ফাস্ট ট্র্যাক’ নামক নতুন একটি প্রোগ্রামের আওতায় এই অর্থ প্রদানের ঘোষণা দিয়েছে ফেসবুকের মাতৃপ্রতিষ্ঠানটি।

কারা পাবেন এই অর্থ?

মেটার অফিসিয়াল নিউজরুমের তথ্য অনুযায়ী, এই প্রোগ্রামের সুবিধা পেতে নির্দিষ্ট কিছু যোগ্যতা থাকতে হবে। মূলত যারা ইতিমধ্যে ইনস্টাগ্রাম, টিকটক বা ইউটিউবে জনপ্রিয়, তাদেরই এই প্রোগ্রামে অগ্রাধিকার দেওয়া হবে।

১ লাখ ফলোয়ার : যাদের ইনস্টাগ্রাম, টিকটক বা ইউটিউবে অন্তত ১ লাখ ফলোয়ার রয়েছে, তারা মাসে এক হাজার ডলার (প্রায় এক লাখ ২০ হাজার টাকা) পর্যন্ত আয় করতে পারবেন।

১০ লাখ ফলোয়ার : যাদের উল্লিখিত প্ল্যাটফর্মগুলোর যেকোনো একটিতে ১০ লাখ বা তার বেশি ফলোয়ার রয়েছে, তারা মাসে তিন হাজার ডলার (প্রায় তিন লাখ ৬০ হাজার টাকা) পর্যন্ত নিশ্চিত আয় করতে পারবেন।

কীভাবে কাজ করবে এই প্রোগ্রাম?

এই প্রোগ্রামের আওতায় থাকা ক্রিয়েটররা টানা তিন মাস মেটার পক্ষ থেকে নিশ্চিত পেমেন্ট পাবেন। এর বিনিময়ে তাদের ফেসবুকে নিয়মিত মানসম্মত ‘রিলস’ বা ছোট ভিডিও শেয়ার করতে হবে। এ ছাড়া ফেসবুক এসব ক্রিয়েটরের কনটেন্টের ‘রিচ’ বা দর্শক সংখ্যা বাড়িয়ে দিতে বিশেষ কারিগরি সহায়তা দেবে।

ছবি ও টেক্সট থেকেও আয়ের সুযোগ

মেটা তাদের কনটেন্ট মনিটাইজেশন ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে। এখন থেকে শুধু ভিডিও নয়, বরং রিলস, স্টোরি, ছবি এমনকি শুধু টেক্সট বা লেখা পোস্ট থেকেও টাকা আয়ের সুযোগ থাকছে। মেটা জানায়, ২০২৫ সালে তারা ক্রিয়েটরদের প্রায় ৩০০ কোটি ডলার পেমেন্ট করেছে। বর্তমানে ফেসবুকের মোট আয়ের ৬০ শতাংশই আসছে রিলস থেকে, বাকি অংশ আসছে ছবি ও লেখা থেকে।

আবেদন করার নিয়ম

এই প্রোগ্রামটি বর্তমানে আমন্ত্রণভিত্তিক হলেও আগ্রহী ক্রিয়েটররা ফেসবুক অ্যাপের ‘প্রফেশনাল ড্যাশবোর্ড’ থেকে ‘মনিটাইজেশন’ ট্যাবে গিয়ে ‘কনটেন্ট মনিটাইজেশন’ অপশনে নিজেদের আগ্রহ প্রকাশ করতে পারেন। যোগ্য বিবেচিত হলে মেটা সরাসরি ই-মেইল বা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ইউটিউব ও টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতেই মেটা এই বিশাল বোনাস ঘোষণা করেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102