আগামী সপ্তাহে বাংলাদেশের বাজারে আসছে ভি৭০ এফই যার ২০০ মেগাপিক্সেলের (এমপি) ওআইএস আল্ট্রা-ক্লিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় জুম করার পর এবং এডিটের পরও ছবির মান অটুট থাকবে। দূরের পাহাড় কিংবা শহরের কোনো সুন্দর স্থান অথবা যেকোনো গ্রুপ ছবিতে এই ক্যামেরায় সব ডিটেইলস স্পষ্টভাবে ধরা পড়বে বলে দাবি করেছে ভিভো। জুম করার পরও ছবি ফেটে যাওয়া বা ঝাপসা হবে না, ফলে ব্যবহারকারীরা সহজেই ছবির অপ্রয়োজনীয় অংশ কেটে বাদ দিতে পারবেন। সেই সাথে, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) প্রযুক্তি ছবির ঝাপসাভাব কমিয়ে আনে, যা চলার পথে থেকেও একদম স্থির ও পরিষ্কার ছবি তুলতে সাহায্য করে।
ভিভো বলছে, ভ্রমণপ্রিয়দের জন্য এই ডিভাইসটি দারুণ কার্যকর হতে পারে। এই ক্যামেরার আলো ও রঙের ভারসাম্য ছবিকে একদম বাস্তবের মতো দেখাবে। বড় ল্যান্ডস্কেপ হোক বা কাছের পোর্ট্রেট, সব পরিস্থিতিতেই আউটপুট স্থির ও নিখুঁত থাকে।
ক্যামেরার পাশাপাশি ভিভো ভি৭০ এফই-এর ডিজাইনও নজরকাড়া হবে। এর ‘মিউজ পার্পল’ রঙের উজ্জ্বল আভা ভিন্ন ভিন্ন কোণ থেকে ফোনটির রঙে দেয় উজ্জ্বল ইফেক্ট। এর সূক্ষ্ম কারুকাজ এবং প্রিমিয়াম ডিজাইন ফোনটিকে দেয় এক শৈল্পিক রূপ, যা ভ্রমণপ্রিয়দের রুচির সাথে একদম মিলে যাবে।
ভি৭০ এফই-এর সঙ্গে ভিভো তাদের ফ্ল্যাগশিপ ফোন ভি৭০ও নিয়ে আসছে, যা ব্যবহারকারীদের ছবি তুলতে এবং পরবর্তীতে নিজের মতো করে সাজাতে দেবে বাড়তি স্বাধীনতা। বিশেষ করে, ছবি তোলার পর তা রিফাইন করার দারুণ সুবিধা মিলবে এই সিরিজে।