বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

সংসদে পে-স্কেল নিয়ে হাসনাতের প্রশ্ন, যা বললেন প্রতিমন্ত্রী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

জাতীয় সংসদে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে এই প্রশ্ন তোলেন তিনি।

হাসনাত বলেন, মন্ত্রীর প্রদত্ত তথ্য অনুযায়ী দেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন, যাদের সর্বশেষ বেতন বৃদ্ধি হয়েছে ২০১৫ সালে (সর্বশেষ পে-স্কেল প্রদানের বছর)। অর্থাৎ গত ১১ বছরে এ খাতে কোনো বেতন বৃদ্ধি হয়নি।

অথচ এই সময়ে মুদ্রাস্ফীতি ৫০ থেকে ৫৫ শতাংশ পর্যন্ত বেড়েছে; যা সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এ অবস্থায় বিশেষ করে ১ম থেকে ৪র্থ শ্রেণির কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য অর্থ মন্ত্রণালয়ে কোনো প্রস্তাব পাঠানো হবে কি না এবং এ বিষয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা কী তা জানতে চান তিনি।

জবাবে জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী বেতন বৃদ্ধির বিষয়ে কোনো জবাব দেননি। তিনি বলেন, ইতোমধ্যে একটি পে-কমিশন গঠন করা হয়েছে, যা অর্থ মন্ত্রণালয়ের অধীনে কাজ করছে। এ বিষয়ে পৃথক নোটিশ দেওয়া হলে বিস্তারিত তথ্য জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। এর বাইরে কিছু নয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102