বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

অতিরিক্ত বরাদ্দ পাচ্ছে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান, দেখুন তালিকা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

দেশের সরকারি মাধ্যমিক শিক্ষা খাতে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বড় ধরনের আর্থিক সহায়তা দিয়েছে সরকার। ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহ’ খাত থেকে দেশের ৬৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) এ সংক্রান্ত তথ্য জানিয়ে চিঠি জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। চিঠির সঙ্গে বরাদ্দপ্রাপ্ত ৬৪০টি প্রতিষ্ঠানের তালিকাও সংযুক্ত করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বরাদ্দকৃত অর্থ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে ব্যয় ও বিতরণ করতে হবে। মন্ত্রণালয়ের আর্থিক ক্ষমতা অর্পণ ও পুনঃঅর্পণ সংক্রান্ত বিধি অনুসরণ করে এ অর্থ ব্যয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, সদ্য সরকারিকরণ করা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা উত্তোলনের ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হয়েছে। অর্থ বিভাগের বাজেট বিভাজন অনুমোদন এবং অধিদপ্তরের সম্মতি ছাড়া কোনো বকেয়া অর্থ উত্তোলন করা যাবে না।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, প্রশাসনিক ব্যয়, ভ্রমণ, মেরামত ও সরঞ্জামসহ নির্দিষ্ট কয়েকটি খাতে ২০২২-২৩, ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরের বকেয়া বিল পরিশোধ করা যাবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের শ্রান্তিবিনোদন ছুটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান মঞ্জুর করবেন, আর প্রতিষ্ঠান প্রধানদের ছুটি অনুমোদন দেবে অধিদপ্তর।

সরকারি বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করে বরাদ্দ ব্যয়ের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ধরনের অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়ী করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

এছাড়া, অব্যবহৃত অর্থ আগামী ৩০ জুনের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102