বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

আয়াতুল্লাহকে সঙ্গে নিয়ে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করব: ট্রাম্প

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ‘খুব দ্রুতই খুলে দেওয়া হবে’ বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, হরমুজ প্রণালী যৌথভাবে নিয়ন্ত্রিত হবে। “আমি এবং আয়াতুল্লাহ—পরবর্তীতে যে আয়াতুল্লাহ হোন না কেন—এটি নিয়ন্ত্রণ করব।”

সোমবার (২৩ মার্চ) সংবাদমাধ্যমকে এ কথা বলেন তিনি।

গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথের ওপর যুক্তরাষ্ট্র ও ইরানের যৌথ নিয়ন্ত্রণ দেখতে চান বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প।

হরমুজ প্রণালী কবে নাগাদ আবার খুলে দেওয়া হতে পারে জানতে চাইলে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে। আলোচনা দ্রুত এগোলে এটি খুব শিগগিরই খুলে যাবে।

এ সময় ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন আমেরিকান প্রেসিডেন্ট। তিনি দাবি করেন, দেশটিতে খুবই গুরুতর ধরনের শাসনের পরিবর্তন ঘটতে পারে।

ট্রাম্প জানান, মোজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে গণ্য করেন না তিনি।

এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, গত দুই দিনে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে মধ্যপ্রাচ্যে বিরোধের বিষয়ে সম্পূর্ণ এবং সামগ্রিক সমাধানের বিষয়ে অত্যন্ত ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

তিনি বলেন, ইরানের বিদ্যুৎকেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোর বিরুদ্ধে সব সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করতে মার্কিন প্রতিরক্ষা বিভাগকে নির্দেশ দিয়েছি। তবে এটি চলমান বৈঠক এবং আলোচনার সফলতার ওপর নির্ভর করবে।

তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো ধরনের আলোচনা বা সংলাপ চলছে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে তেহরান। ট্রাম্প মূলত জ্বালানির দাম কমানোর জন্য এই কৌশল নিয়েছেন বলে দাবি করেছে ইরান।

সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের মূল উদ্দেশ্য বিশ্ববাজারে জ্বালানির দাম কমানো এবং তার সামরিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময়ক্ষেপণের কৌশল।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102