বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বৃষ্টিভেজা দিনে পাতে ধোঁয়া ওঠা খিচুড়ি যেন বাঙালির পরম আবেগ হঠাৎ ব্লাড প্রেশার ওঠানামা করলে কী করণীয় যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক : রুমিন ফারহানা বজ্রপাত হওয়ার সময় কী করেন বিমানের পাইলটরা কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি উপকারী, বিশেষজ্ঞরা কী বলছেন ? ৮ বছরের শিশুকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন ব্যাংকে বোনের কঙ্কাল নিয়ে যাওয়া ভাই পেলেন ৪০ হাজার টাকা ‘হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার’ ঈশ্বরের কাছে প্রার্থনা বাংলাদেশ-ভারত সম্পর্ক যেন ভালো না হয়: আসামের মুখ্যমন্ত্রী

কালীঘাটে শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

কলকাতার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ আজ বুধবার (২৯ এপ্রিল) বৃষ্টির মধ্যেই চলছে। তবে আবহাওয়ার মতোই রাজনৈতিক উত্তাপও কম নয়। এ দিনের ভোটে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, যিনি সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে ব্যস্ত ছিলেন।

বুধবার (২৯ এপ্রিল) আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়, কালীঘাটের একটি বুথে পৌঁছানোর পরই শুভেন্দুকে ঘিরে তৃণমূলের কিছু সমর্থক ‘চোর-চোর’ এবং ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। এতে দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

স্থানীয় নেত্রী কাজরী বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কর্মীরা স্লোগান দিতে দিতে এগিয়ে এলে পরিস্থিতি আরও তীব্র হয়। পাল্টা প্রতিক্রিয়ায় বিজেপি কর্মীরা ‘জয় শ্রীরাম’ ধ্বনি তুললে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা বাড়তে থাকে। ফলে কালীঘাটের জয় হিন্দ ভবন সংলগ্ন এলাকা মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে।

ঘটনার পর শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, বাইরের লোক এনে তার ওপর হামলার চেষ্টা করা হচ্ছে। তিনি কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপও চান। অন্যদিকে কাজরী বন্দ্যোপাধ্যায় এসব অভিযোগ নাকচ করে বলেন, শুভেন্দুই নাকি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন।

ক্রমবর্ধমান উত্তেজনা সামাল দিতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তেজনার মধ্যেই বিক্ষোভকারীদের দিকে এগিয়ে যেতে দেখা যায় শুভেন্দু অধিকারীকেও।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102