বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

ব্যাংকে বোনের কঙ্কাল নিয়ে যাওয়া ভাই পেলেন ৪০ হাজার টাকা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

মৃত বোনের জমানো টাকা তুলতে না পেরে শেষমেশ তার কঙ্কাল বস্তায় ভরে ব্যাংকে হাজির হলেন এক ব্যক্তি। ভারতের ওড়িশার কেওনঝড় জেলার এই চাঞ্চল্যকর ঘটনাটি প্রকাশ্যে আসতেই দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

বিবিসির প্রতিবেদনে জানা যায়,  ৫২ বছর বয়সী জিতু মুণ্ডার বোন কালারা মুণ্ডা চলতি বছরের শুরুতে মারা যান। পেশায় দিনমজুর কালারা মৃত্যুর কিছুদিন আগে নিজের গবাদিপশু বিক্রি করে সঞ্চয় হিসেবে গ্রামীণ ব্যাংকে ১৯,৩০০ রুপি জমা রেখেছিলেন। বোনের মৃত্যুর পর সেই টাকা তুলতে গিয়েই চরম ভোগান্তির মুখে পড়েন ভাই জিতু। বোনের মৃত্যুর প্রমাণপত্র নিয়ে বারবার ব্যাংকে গেলেও কর্তৃপক্ষ তা বিশ্বাস করেনি।

বিবিসির প্রতিবেদনে আরও জানা যায়, ক্ষোভ ও হতাশায় শেষপর্যন্ত বোনের মরদেহ (কঙ্কাল) কবর থেকে তুলে একটি বস্তায় ভরে সরাসরি ব্যাংকের গেটে হাজির হন জিতু মুণ্ডা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ব্যাংকের প্রবেশপথের সামনে বোনের কঙ্কালটি রেখে প্রতিবাদ জানাচ্ছেন তিনি।

জিতু জানান, ব্যাংক ম্যানেজার যখন কোনো কথাই শুনতে চাচ্ছিলেন না এবং বারবার প্রমাণ চাইছিলেন, তখন বাধ্য হয়েই আমি কঙ্কাল নিয়ে আসি এটা দেখাতে যে তিনি সত্যিই মারা গেছেন।

ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক (যাদের অধীনে এই গ্রামীণ ব্যাংকটি পরিচালিত) এই অভিযোগ অস্বীকার করেছে। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, তারা কখনোই মৃত ব্যক্তিকে সশরীরে হাজির করতে বলেনি।

ঘটনাটি ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসেছে ওড়িশা সরকার। রাজ্যের রাজস্ব মন্ত্রী সুরেশ পূজারি জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্ত ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এই ঘটনায় কেওনঝড় জেলা প্রশাসনও ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং ওই পরিবারের জন্য জিতু মুণ্ডাকে ৩০ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪০ হাজার টাকা) আর্থিক সহযোগিতা প্রদান করেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102