রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ ১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সৌদি গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে নারীদের সামনে আনতে ফ্যামিলি কার্ড প্রদান করছে সরকার : নিতাই রায় চৌধুরী সৌদিতে হুথি হামলার বিষয়ে অবস্থান পরিষ্কার করল ইরান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই : শাহে আলম

দুর্নীতির তথ্য সংগ্রহে যাওয়ায় সাংবাদিকের ওপর হামলা, ছাত্রদল নেতা বহিষ্কার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন গ্রিন টিভির সাংবাদিক শরীয়তুল্লাহ। তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ও তার সহযোগীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার অভিযুক্ত ছাত্রদল নেতা হারুন অর রশিদকে পদ থেকে বহিষ্কার করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

জানা যায়, সোমবার (১৬ মার্চ) ভ্যাট বিভাগের এক উপ-কমিশনারের কার্যালয়ে তথ্য সংগ্রহ শেষে বের হওয়ার সময় অভিযুক্ত নেতা তাকে ফোন করে সেখানে যাওয়ার কারণ জানতে চান এবং গালিগালাজ করেন। পরে ভবনের নিচে সরাসরি দেখা হলে কথা কাটাকাটির একপর্যায়ে শরীয়তুল্লাহ ও তার সঙ্গে থাকা আরেক সাংবাদিকের ওপর হামলা চালানো হয়। এ সময় তাকে মারধর এবং সাংবাদিকতায় ব্যবহৃত সরঞ্জাম ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

এ প্রসঙ্গে ভুক্তভোগী সাংবাদিক শরীয়তুল্লাহ বলেন, আমি ভ্যাট বিভাগের এক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তথ্য সংগ্রহ করতে তার অফিসে যাই। অফিসে গিয়ে কর্মকর্তাকে না পেয়ে কিছু ফুটেজ সংগ্রহ করি। ফেরার পথে তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ আমাকে ফোন দিয়ে গালিগালাজ ও হেনস্তা করেন এবং প্রশ্ন করেন, আমি কেন সেখানে গিয়েছি। তিনি আমাকে চাঁদাবাজ এবং ভুয়া সাংবাদিক হিসেবে আখ্যায়িত করেন।

পরে ভবনের নিচে সরাসরি দেখা হলে হারুন আবারও গালিগালাজ করেন। একপর্যায়ে তিনি ও তার সঙ্গে থাকা কয়েকজন এবং ভ্যাট বিভাগের কয়েকজন ব্যক্তি আমার সঙ্গে থাকা আরেক সাংবাদিককে মারধর শুরু করেন। আমি ভিডিও ধারণ করতে গেলে তারা আমার ওপর চড়াও হয়ে আমাকে মারধর করেন। একজন সরকারি কর্মকর্তার দুর্নীতির তদন্তে একজন ছাত্রনেতা কেন বাধা দেবেন এবং সাংবাদিকের ওপর হামলা করবেন, তা খতিয়ে দেখা দরকার।

এ বিষয়ে জানতে অভিযুক্ত ছাত্রদল নেতা হারুন অর রশিদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102