বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চের বেতন নিয়ে বড় দুঃসংবাদ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল থেকে বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতন নিয়ে বড় দুঃসংবাদ।

ভেলিডেশন রিপোর্ট না আসায় মার্চ মাসের বেতন বিল সাবমিট কার্যক্রম বিলম্বিত হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল।

সোমবার (১৬ মার্চ) ফেসবুকে দেওয়া এক পোস্টে ইএমআইএস সেলের প্রোগ্রামার (এমপিও) মো. জহির উদ্দিন এ কথা বলেন।

তিনি জানিয়েছেন, ‘স্কুল-কলেজের মার্চ ২০২৬ মাসের এমপিও ইএফটি বিল সাবমিট আগামী ২৫ মার্চ থেকে শুরু হয়ে ২৮ মার্চ পর্যন্ত চলবে। আইবাস থেকে ছুটির আগে ভেলিডেশন রিপোর্ট না আসায় ১৭ মার্চ থেকে বিল সাবমিট অপশন চালু করা সম্ভব হচ্ছে না। ভেলিডেশন রিপোর্ট ছুটির পরে ২৪ তারিখে পাওয়া গেলে বিল সাবমিট অপশন খোলা হবে।’

প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাবনা স্কুল বা কলেজের প্রতিষ্ঠান প্রধান দাখিল করেন। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই করা হয় এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হয়। চূড়ান্ত অনুমোদন মিললে শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতা সরাসরি ব্যাংকে পাঠানো হয়।

মাউশি সূত্রে জানা গেছে, সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত ও সময়মতো প্রদানের জন্য ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে বেতন-ভাতা প্রক্রিয়াকরণ অনেক বেশি স্বচ্ছ ও দ্রুত হয়েছে। তবে মার্চ মাসের ক্ষেত্রে ভেলিডেশন রিপোর্টের বিলম্বের কারণে বেতন বিল সাবমিট কার্যক্রম কিছুদিন পিছিয়ে যাচ্ছে।

মাউশি জানিয়েছে, ভেলিডেশন রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে বিল সাবমিটের কার্যক্রম শুরু হবে, এবং ২৫ থেকে ২৮ মার্চের মধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102