রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

গ্রেপ্তারের পর ছাড়া পেলেন ব্রিটনি স্পিয়ার্স

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

অভিযোগ স্পষ্ট না থাকায় গ্রেপ্তারের এক দিনের মাথায় মুক্তি পেয়েছেন মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে স্থানীয় সময় বুধবার রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাকে এক রাত কারাগারে কাটাতে হয়েছে।

স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গ্রেপ্তারের পরদিন ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল পুলিশ ব্রিটনির বিরুদ্ধে মামলা দায়ের করে। তবে ভেনচুরা কাউন্টি শেরিফের কার্যালয়ের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে স্পষ্ট কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। যদিও পুরোপুরি মুক্তি পাননি এই ‘পপ রাজকুমারী’। আগামী ৪ মে তাকে আদালতে হাজিরা দিতে হবে।

এদিকে সম্প্রতি বিশ্বজুড়ে আলোচিত ‘বেবি ওয়ান মোর টাইম’ গায়িকা ব্রিটনি স্পিয়ার্স তার গানের ক্যাটালগ প্রায় ২০০ মিলিয়ন ডলারের বিনিময়ে সঙ্গীত কোম্পানি প্রাইমারি ওয়েভের কাছে বিক্রি করেছেন। এ সিদ্ধান্ত নিয়ে তিনি মানসিকভাবে কিছুটা অস্বস্তিতে ছিলেন বলেও জানা গেছে।

মুক্তি পাওয়ার পর ব্রিটনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেন। কয়েক দিন আগে আদালতের আদেশে লুইজিয়ানার অঙ্গরাজ্যের এক ব্যক্তির বিরুদ্ধে তার আবেদনের ভিত্তিতে নিষেধাজ্ঞাও জারি করা হয়। ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে তাকে হয়রানি করছিলেন বলে অভিযোগ রয়েছে।

এর আগে ২০০৭ সালে লস লস অ্যাঞ্জেলেস শহরে পার্ক করা একটি গাড়িতে ধাক্কা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করার অভিযোগে ব্রিটনি স্পিয়ার্সের বিরুদ্ধে মামলা হয়েছিল। পরে ক্ষতিপূরণ দেওয়ার পর মামলাটি প্রত্যাহার করা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102