রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

ইফতারে কেন রাখবেন তরমুজের শরবত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

রমজানে সারাদিন রোজা রাখার পর শরীরের পানিশূন্যতা দূর করতে ইফতারে তরমুজের শরবত হতে পারে দারুণ একটি পানীয়। এতে প্রায় ৯২ শতাংশ পানি থাকে, যা খুব দ্রুত তৃষ্ণা মেটাতে সহায়তা করে এবং শরীরকে সতেজ করে তোলে।

গরমের দিনে সারাদিন রোজার পর ক্লান্ত শরীরকে চাঙা করতে তরমুজের শরবত বেশ কার্যকর। স্বাদে মিষ্টি, পানিতে ভরপুর ও তাজা তরমুজের জুস দ্রুতই এনে দেয় প্রশান্তি। হালকা, পুষ্টিকর এবং সহজে তৈরি করা যায় বলে ইফতারের টেবিলেও এটি বেশ জনপ্রিয়।

তরমুজের শরবতে পুদিনাপাতা, লেবুর রস ও বিট লবণ মিশিয়ে তৈরি করলে পানীয়টি আরও সুস্বাদু ও সতেজ লাগে। পাশাপাশি এটি সহজে হজম হয় এবং পেটও ঠান্ডা রাখে।

পুষ্টিগুণের দিক থেকেও তরমুজের শরবত বেশ উপকারী। এতে রয়েছে ভিটামিন ‘এ’ ও বিটা ক্যারোটিন, যা চোখের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। দীর্ঘ সময় রোজার পর শরীরের পানির চাহিদা দ্রুত পূরণ করতেও এটি কার্যকর।

উপকরণ

তরমুজ কুঁচি ২ কাপ

চিনি ২ টেবিল চামচ

বিট লবণ আধা চা চামচ

লেবুর রস ২ চা চামচ

বরফ পরিমাণমতো

প্রস্তুতপ্রণালি

প্রথমে তরমুজ কুঁচি, চিনি, বিট লবণ ও লেবুর রস একসঙ্গে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করুন। এরপর মিশ্রণটি ছেঁকে নিন। চাইলে কিছু সময় ফ্রিজে রেখে ঠান্ডা করতে পারেন। পরিবেশনের সময় গ্লাসে বরফ দিয়ে শরবত ঢেলে পরিবেশন করুন।

ইফতারে এই সহজ ও স্বাস্থ্যকর তরমুজের শরবত শরীরকে যেমন সতেজ রাখে, তেমনি তৃষ্ণাও দ্রুত মেটায়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102