বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

একাধিক সন্তানের মা হওয়ার পরিকল্পনা রাশমিকার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬

বিয়ের রেশ কাটতে না কাটতেই এবার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুললেন দক্ষিণী নায়িকা রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা দম্পতি। সাতপাক ঘোরার পর পরই শুধু একটি নয়, একাধিক সন্তানের মা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

এক প্রতিবেদনের এ তথ্য জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

গণমাধ্যমটিকে রাশমিকা জানিয়েছেন, সংসার ও সন্তান নিয়ে তিনি এখন থেকেই স্বপ্ন দেখছেন।

তিনি জানান, শুধু একটি নয়, একাধিক সন্তানের মা হওয়ার পরিকল্পনা রয়েছে তার। সন্তান স্বামী ও স্ত্রীর মধ্যকার সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় ও শক্তিশালী করে তোলে।

এই অভিনেত্রী জানান, মা হওয়ার পর তার কাছে সন্তানই হবে সবার আগে। সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে তিনি প্রস্তুত। এমনকি প্রয়োজনে পেশাগত জীবনে ছাড় দিতেও পিছপা হবেন না।

এর আগে, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বিজয়ের পরিবারের তেলুগু প্রথা অনুযায়ী দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন দক্ষিণী চলচ্চিত্র জগতের জনপ্রিয় দুই তারকা বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানার। উদয়পুরে আয়োজিত রাজকীয় আয়োজনে তেলুগু ও কর্নাটকের কোডাভায় উভয় রীতি-নীতিতেই সম্পন্ন হয়েছে তাদের বিয়ে।

বিয়ের ছবিতে দেখা যায়, রাশ্মিকার পরনে লাল রঙের জমকালো শাড়ি, গা ভরা সোনার গয়না এবং গালে ঐতিহ্যবাহী কালো তিল- যা তাদের সম্প্রদায়ের একটি বিশেষ রীতি। অন্যদিকে বিজয় সাদা ধুতি ও লাল উত্তরীয় পরে ধরা দেন পরিপাটি সাজে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102