রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

সবজি কেটে পানিতে ভেজালে নষ্ট হয় পুষ্টিগুণ, জানুন ধোয়ার সঠিক পদ্ধতি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

বাজার থেকে শাকসবজি কিনে এনেই রান্না করা যায় না। তাতে এত পরিমাণ ময়লা থাকে যে, খেলেই পেট খারাপ হবে। এমনকী কাঁচা তরকারি না ধুয়ে ফ্রিজেও ঢোকানো যায় না। শাকসবজি, ফল ধুতে পানিই ভরসা। কিন্তু অনেকে সবজি কাটার পরেও পানিতে চুবিয়ে রাখেন। এখানেই ঘটে বিপদ। এটা শাকসবজি বা ফল ধোয়ার সবচেয়ে বড় ভুল।

কাটা সবজি পানিতে চুবিয়ে রাখবেন না

শাকসবজি এবং ফল কাটার পরে তা পানিতে ভিজিয়ে রাখা একেবারেই উচিত নয়। এতে সবজি বা ফলে থাকা মিনারেল ও ভিটামিন বেরিয়ে যায়। বেশ কিছু ভিটামিন ও মিনারেল রয়েছে, যা দ্রবণীয়। তাই কাটার পর ধুলে সবজি ও ফলের প্রয়োজনীয় পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। এমনকী সবজি বা ফল কাটার পরেও পানিতে হাত দিয়ে ঘষে ঘষে ধুলেও তার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়।

শাকসবজি ও ফল ধোয়ার সঠিক উপায়

১. বাজার থেকে শাকসবজি ও ফল কেনার পরে তা রানিং ওয়াটারে ধুয়ে নিন। অর্থাৎ কল খুলে পানির নিচে কিছুক্ষণ রেখে দিন। পানির প্রবাহে সমস্ত ময়লা, মাটি, কীটনাশক, পোকা ধুয়ে বেরিয়ে যাবে।

২. সবজি কাটার পর পানিতে ধোয়ার দরকার নেই। তবে কাটার আগে পানিতে চুবিয়ে রাখতে পারেন। একটি পাত্রে পর্যাপ্ত পানি নিন। তার মধ্যে ১ চামচ বেকিং সোডা ও ভিনিগার মিশিয়ে দিন। তার মধ্যে সমস্ত শাকসবজি ও ফল মিনিট ১৫ ভিজিয়ে রাখুন। তার পর আবার পরিষ্কার পানিতে সবজিগুলো ধুয়ে তুলে রাখুন।

৩. শাক বেছে-ধুতে অনেক সময় চলে যায়। শাকের গায়েই বেশি পোকা, কীটনাশক আটকে থাকে। তাই শাক, বাঁধাকপি, ফুলকপি-ব্রকোলির মতো সবজি বড় বড় আকারে কেটে বা পাতা ছাড়িয়ে পানিতে মিনিট দশেক চুবিয়ে রাখুন। এতে সমস্ত ময়লা বেরিয়ে যাবে।

৪. ফল-সবজি গোটা অবস্থায় হাতে দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিতে পারেন। এ ক্ষেত্রে ভেজিটেবিল ব্রাশ ব্যবহার করেও ফল-সবজির খোসা পরিষ্কার করে নিতে পারেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102