রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র ও ভোটের স্লিপ নম্বর অনলাইনে পাওয়া যাচ্ছে ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে : ট্রাম্প শাহবাগ ছাড়লেন জুলাই ঐক্যের নেতাকর্মীরা নির্বাচনি দৌড় থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর ডা. শফিকুর রহমান–মিল্টনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস এপস্টেইন-কাণ্ডে নিজেদের সাক্ষ্য সরাসরি প্রচার চান ক্লিনটন দম্পতি কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে না : নির্বাচন কমিশনার বিএনপি সরকার গঠন করলে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : তারেক রহমান আক্রান্ত হলে আশপাশের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের পরকীয়ার বলি তিন বছরের শিশু সন্তান

কাউকে টার্গেট করে বলপ্রয়োগ করা হয়নি : ডিএমপি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

ইনকিলাব মঞ্চের বিক্ষোভ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে পুলিশ। কাউকে টার্গেট করে বলপ্রয়োগ করা হয়নি বলেন জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

শুক্রবার ইনকিলাব মঞ্চের বিক্ষোভ কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গতকাল পেশাদারিত্বের সঙ্গে ধৈর্য ধরে সে আন্দোলন দমনে কাজ করেছে পুলিশ।

এর বাইরে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে পারে জানিয়ে তালেবুর রহমান বলেন, সাংবাদিকদের পেটানোর ঘটনা অনিচ্ছাকৃত। সামনে নির্বাচন, তাই শান্তিশৃঙ্খলা নষ্ট হয়, এমন কিছু না করার আহ্বানও জানান তিনি।

এ সময় পুলিশকে জলকামান, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ব্যবহার এবং লাঠিপেটা করতে দেখা গেছে। এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

পরবর্তীতে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও সংলগ্ন এলাকায় যেকোনো প্রকার সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ থাকা সত্ত্বেও আজ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে একাধিক গোষ্ঠী পুলিশের বাধা অতিক্রম করে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনা ভিন্ন খাতে নিতে কতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন, তা ডিএমপির দৃষ্টিগোচর হয়েছে। সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে এবং এতে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র (লেথাল উইপন) বা গুলি ব্যবহার করা হয়নি।

ডিএমপি বলেছে, ওই ঘটনায় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হওয়ার পাশাপাশি কয়েকজন বিক্ষোভকারীও সামান্য আহত হন। এ নিয়ে কোনো প্রকার অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য ডিএমপি সর্বসাধারণকে বিনীত অনুরোধ করেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102