রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র ও ভোটের স্লিপ নম্বর অনলাইনে পাওয়া যাচ্ছে ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে : ট্রাম্প শাহবাগ ছাড়লেন জুলাই ঐক্যের নেতাকর্মীরা নির্বাচনি দৌড় থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর ডা. শফিকুর রহমান–মিল্টনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস এপস্টেইন-কাণ্ডে নিজেদের সাক্ষ্য সরাসরি প্রচার চান ক্লিনটন দম্পতি কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে না : নির্বাচন কমিশনার বিএনপি সরকার গঠন করলে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : তারেক রহমান আক্রান্ত হলে আশপাশের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের পরকীয়ার বলি তিন বছরের শিশু সন্তান

প্রবাসীরদের কাছে পৌঁছেছে ৭ লাখ ৬৬ হাজার পোস্টাল ব্যালট

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট বিভিন্ন দেশে পৌঁছেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন।

এতে জানানো হয়েছে, ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ প্রবাসীর গন্তব্যের দেশে পৌঁছেছে পোস্টাল ব্যালট। এর মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৩৩ ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ৪ লাখ ৯৪ হাজার ১৮৫ ভোটার ভোটদান সম্পন্ন করেছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার কর্তৃক ৪ লাখ ৬৮ হাজার ৯১টি ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে। এর মধ্যে ৪ লাখ ২২ হাজার ৯৬০টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে। ২ লাখ ২৫ হাজার ১৬৮টি ব্যালট গ্রহণ করেছেন রিটার্নিং কর্মকর্তা।

পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে দেশের অভ্যন্তরে ভোটদান কার্যক্রমের অংশ হিসেবে ভোটারদের কাছে ৬ লাখ ৯৪ হাজার ১৪৬টি ব্যালট প্রেরণ করা হয়েছে। এর মধ্যে ৩ লাখ ৮১ হাজার ৭ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ভোটদান সম্পন্ন করেছেন ৩ লাখ ২১ হাজার ৬৯৫ জন ভোটার। ভোটার কর্তৃক পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে ২ লাখ ৭৬ হাজার ২৭২টি ব্যালট। ৮৩ হাজার ৯৪২টি ব্যালট গ্রহণ করেছেন রিটার্নিং কর্মকর্তা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102