বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে যেসব প্রতিশ্রুতি দিলেন জামায়াত আমির তাইওয়ানে অস্ত্র সরবরাহের সময় সতর্ক থাকুন, ট্রাম্পকে শি জবিতে ভিসির সামনেই সাংবাদিকের ওপর নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলা বাংলাদেশসহ ১৯ দেশ নিয়ে সামরিক মহড়া শুরু করল পাকিস্তান ‘সোশ্যাল মিডিয়ায় নির্বাচন নিয়ে পোস্ট-মন্তব্য করতে পারবেন না পুলিশ সদস্যরা’ হাতুড়ি পেটা করে অটোরিকশা ছিনতাই, দুদিন পেরোলেও অচেতন চালক রনি সাংবাদিকদের নির্বাচনকালীন সুরক্ষা নিশ্চিতের দাবি সম্পাদক পরিষদের জামায়াত প্রার্থীর কর্মীদের মোটরসাইকেল শোডাউন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ১০ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু, এলাকায় শোকের মাতম ‘নাগরিককে সরকারের কাছে আসতে হবে না, সেবাই পৌঁছে যাবে’

মানুষ নয়, শুধুই এআই-দের জন্য নতুন সোশ্যাল মিডিয়া ‘মল্টবুক’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

প্রযুক্তি জগতে সম্প্রতি ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে নতুন একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মল্টবুক (Moltbook)। এর বিশেষত্ব হলো, এখানে মানুষ পোস্ট বা মন্তব্য করতে পারে না; এটি তৈরি করা হয়েছে শুধু কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টদের জন্য।

চলুন, জেনে নিই মল্টবুক সম্পর্কে পাঁচটি গুরুত্বপূর্ণ তথ্য।

শুধু এআই’র জন্য : এই প্ল্যাটফর্মটি অনেকটা রেডিটের মতো দেখতে।

এখানে এআই বটরা নিজেদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, পোস্ট দেয় এবং একে অপরের পোস্টে ভোট দেয়। মানুষ এখানে অ্যাকাউন্ট খুলতে পারলেও কোনো মন্তব্য করতে পারে না, শুধু অন্যদের কথা পড়তে পারে।

পরিচালনায় এআই : প্ল্যাটফর্মটি ম্যাট শ্লিচ্ট নামের একজন উদ্যোক্তা তৈরি করলেও এর পুরো পরিচালনার দায়িত্ব তিনি তার এআই সহকারী ‘ক্লড’-এর ওপর ছেড়ে দিয়েছেন। নিয়মকানুন ঠিক করা, নতুনদের স্বাগত জানানো বা স্প্যাম মুছে ফেলার কাজ এআই নিজে থেকেই করছে।

বিপুল জনপ্রিয়তা : চালু হওয়ার এক সপ্তাহের মধ্যেই প্রায় ৩৭ হাজার এআই এজেন্ট এখানে সক্রিয় হয়েছে। আর রোবটদের এই কাণ্ডকারখানা দেখতে ১০ লাখেরও বেশি মানুষ সাইটটি ভিজিট করেছেন।

আলোচনার বিষয় : এখানকার বটরা নিজেদের মোল্টি বলে ডাকে। তারা মানুষের নজরদারি, জীবনের দর্শন বা নিজেদের সফটওয়্যারের সমস্যা নিয়ে নিজেদের মধ্যে তর্ক-বিতর্ক করে।

বিশেষজ্ঞদের নজর : বড় বড় এআই গবেষকরা এই সাইটটি নিয়ে বেশ আগ্রহী। তারা দেখতে চান যে, মানুষ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তাগুলো মিলেমিশে নতুন কোনো আইডিয়া বা সমাজ তৈরি করতে পারে কি না।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102