মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বিধানসভায় হার, এবার প্রধানমন্ত্রী হওয়ার খেলায় দৌঁড়াবেন মমতা? ডাকাত দলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ‘গলা কাটা রাজু’ মোহাম্মদপুরের কিশোর গ্যাং নেতা ‘ভাইস্তা বিল্লাল’ গ্রেপ্তার জার্মানি থেকে দেশবন্ধু উপাধিতে ভূষিত প্রধানমন্ত্রী তারেক রহমান মোবাইল ফোনের আসক্তিতে বই পড়ার অভ্যাস বিলুপ্তির পথে : হাবিপ্রবি উপাচার্য ব্রিটেনে স্থানীয় নির্বাচনে লড়বেন বাংলাদেশি বংশোদ্ভূত ৩ শতাধিক প্রার্থী ২০৮ প্রবাসী জুলাইযোদ্ধাকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল ভারতজুড়ে যে দিন বন্ধ থাকবে সমস্ত ওষুধের দোকান আগের পোশাকে ফিরছে পুলিশ

পাকিস্তানে সেনা অভিযানে ‘ভারত সমর্থিত’ ৪১ সন্ত্রাসী নিহত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের হারনাই ও পাঞ্জগুর জেলায় চলমান গোয়েন্দা-ভিত্তিক অভিযানে (IBO) ৪১ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) এক বিবৃতিতে পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (ISPR) জানিয়েছে, বৃহস্পতিবার (29 জানুয়ারি) পরিচালিত অভিযানে দুইটি পৃথক সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের লক্ষ্য করা হয়।

অভিযানের লক্ষ্য ছিল আফগান তালেবানের সঙ্গে সম্পর্কিত পাকিস্তানি ইসলামপন্থী নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (TTP)-এর সন্ত্রাসীরা। পাকিস্তান সরকার এই সন্ত্রাসীদেরকে “ফিতনা-আল-খারেজি” এবং “ফিতনা-আল-হিন্দুস্তান” হিসেবে উল্লেখ করেছে।

সরকারি ব্যাখ্যা অনুযায়ী, “ফিতনা-আল-খারেজি” তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সদস্যদের বোঝায়, আর “ফিতনা-আল-হিন্দুস্তান” ভারতের সমর্থিত সন্ত্রাসীদের বোঝাতে ব্যবহৃত হচ্ছে।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, হারনাই জেলার উপকণ্ঠে “ফিতনা-আল-খারেজি” গোষ্ঠীর উপস্থিতির তথ্য পাওয়ার পর সেখানে একটি গোয়েন্দা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিরাপত্তা বাহিনী গোপন আস্তানায় আক্রমণ চালায় এবং তীব্র গুলির বিনিময়ের পর ৩০ জন সন্ত্রাসী নিহত হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়, যা পরবর্তীতে নিরাপত্তা বাহিনী ধ্বংস করেছে।

অন্যদিকে, পাঞ্জগুর জেলায় একটি পৃথক আইবিও অভিযানে “ফিতনা-আল-হিন্দুস্তান” গোষ্ঠীর ১১ জন ভারত-সমর্থিত সন্ত্রাসী ধ্বংস করা হয়। ISPR-এর বরাতে জানা যায়, নিহত সন্ত্রাসীরা পূর্বেও অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। বিশেষ করে, গত ১৫ ডিসেম্বর পাঞ্জগুরে একটি ব্যাংক ডাকাতির সময় লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ ও অর্থ উদ্ধার করা হয়েছিল এই সন্ত্রাসীদের কাছ থেকে।

উল্লেখ্য, ২০২২ সালের শেষের দিকে পাকিস্তান সরকার ও তেহরিক-ই-তালেবান পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি প্রত্যাহারের পর থেকে দেশটির সেনাবাহিনী ও পুলিশ লক্ষ্যবস্তু হয়ে ওঠেছে। বিশেষ করে খাইবার-পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে তাদের সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে।

পাকিস্তান সরকার অভিযোগ করেছে, ভারতের সমর্থিত সন্ত্রাসীরা প্রতিবেশী আফগানিস্তানের ভেতর থেকে পাকিস্তানে হামলার পরিকল্পনা ও প্রশিক্ষণ চালাচ্ছে। তবে কাবুলের তালেবান সরকার এবং নয়াদিল্লি এই অভিযোগ বারবার অস্বীকার করেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102