মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :

ব্রিটেনে স্থানীয় নির্বাচনে লড়বেন বাংলাদেশি বংশোদ্ভূত ৩ শতাধিক প্রার্থী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

ব্রিটেনের স্থানীয় নির্বাচনে রেকর্ড সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত প্রায় ৩ শতাধিক প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। লেবার পার্টি, কনসারভেটিভ, লিবডেমসহ বড় দলগুলোর প্রার্থী ছাড়াও অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন এই নির্বাচনে। আগামী ৭ মে অনুষ্ঠিত এই নির্বাচনে কাউন্সিলর প্রার্থী ছাড়াও অনেক এলাকায় মেয়র পদেও লড়ছেন একাধিক বাংলাদেশি অরিজিন প্রার্থী। ধারণা করা হচ্ছে, এবার ব্রিটেনের বিভিন্ন এলাকা থেকে রেকর্ড সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী বিজয়ী হয়ে আসতে পারেন। এরমধ্যে রাজধানীর পূর্ব লন্ডনেই মা-ছেলেসহ মেয়র ও কাউন্সিলর পদে লড়ছেন প্রায় শতাধিক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী।

বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, ২০২৬ সালে ১৩৬টি লোকাল কাউন্সিল এলাকায় এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে লন্ডনের বিভিন্ন বড় শহরের মেট্রোপলিটন কাউন্সিল, কাউন্টি জেলা এবং ইউনিটারি কাউন্সিল। এসব কাউন্সিলে ৫ হাজার ৬৬টি কাউন্সিল আসনে প্রায় ২৫ হাজারেও বেশি প্রার্থীরা প্রতিদ্বন্ধিতা করবেন।

জানা যায়, পূর্ব লন্ডনের চারটি বরোর মোট ৮৫টি ওয়ার্ডে ২২৫টি কাউন্সিলর আসনের বিপরীতে লড়ছেন প্রায় ১ হাজার প্রার্থী। এর মধ্যে ১০০-এর বেশি প্রার্থীই বাংলাদেশি বংশোদ্ভূত। সবচেয়ে বেশি বাংলাদেশি প্রার্থী রয়েছেন টাওয়ার হ্যামলেটসে। এরপরই রয়েছে নিউহাম, রেডব্রিজ ও বার্কিং অ্যান্ড ড্যাগেনহামের অবস্থান। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে বরাবরের মতোই বাংলাদেশিদের আধিপত্য সবচেয়ে বেশি। এখানকার ২০টি ওয়ার্ডের ৪৫টি আসনের বিপরীতে লড়ছেন ১২১ জন বাংলাদেশি। বর্তমান নির্বাহী মেয়র লুৎফুর রহমান নিজেও বাংলাদেশি বংশোদ্ভূত।

এবারের নির্বাচনে স্থানীয় দল এসপায়ার পার্টি ও টাওয়ার হ্যামলেটস ইনডিপেনডেন্ট সবচেয়ে বেশি বাংলাদেশিকে মনোনয়ন দিয়েছে। ক্ষমতাসীন লেবার পার্টি থেকে মেয়র পদে সিরাজুল ইসলামসহ কাউন্সিলর পদে লড়ছেন ২৫ জন বাংলাদেশি।

পূর্ব লন্ডনের দুই ভিন্ন এলাকা থেকে কাউন্সিলর পদে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত মা ও ছেলে। টাওয়ার হ্যামলেটসের ব্রোমলি নর্থ ও বেথনাল গ্রিন ইস্ট থেকে লড়ছেন তারা। মা রেবেকা সুলতানা বেথনাল গ্রিন ইস্টে ও ছেলে হামিম চৌধুরী ব্রোমলি নর্থ থেকে প্রার্থীতা করে আলোচনায় এসেছেন।

তাছাড়া ব্রিটেনের বার্মিংহাম, লুটন, মানচেস্টার, লিডস, ব্রাডফোর্ড, ওল্ডহ্যাম, নিউক্যাসলসহ বিভিন্ন সিটিতে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা প্রতিদ্বন্ধিতা করছেন। এরমধ্যে বার্মিংহামের লজেলস এলাকায় ২১ বছরের নুফায়েজ রায়হান বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম বয়সী প্রার্থী হিসেবে লড়ছেন।

জানা যায়, আগামী বৃহস্পতিবার (৭ মে) গত তিন বছরের মধ্যে সবচেয়ে বড় স্থানীয় নির্বাচনে ভোট দিতে ভোটকেন্দ্রে যাবেন। ১৩৬টি সিটির ৫ হাজার ৬৬টি কাউন্সিলে এই নির্বাচনের ফলাফল দেশের জাতীয় রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102