রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সীমান্তে ৮০৫ কিমি কাঁটাতারের বেড়া দিল ত্রিপুরা প্যারিসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: হবিগঞ্জের শিশু নাহিল নিহত, আহত ৭ ‘আমি কাতারে হামলা করেছি, বোমাও মেরেছি’ সংসদ থেকে ওয়াকআউটের পর মুখে কাপড় বেঁধে বের হলেন বিরোধীদলের নেতারা পুঠিয়ায় শত হতদরিদ্র পরিবারের পাশে প্রশাসন, বিতরণ শুকনো খাবার প্রেস ক্লাবের সামনে ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান কর্মসূচি মৃত ভেবে শোক পালনের পর জীবিত উদ্ধার করা হলো বৃদ্ধাকে অক্ষয়-শিল্পা প্রায় বিয়ে করে ফেলেছিলেন’ নড়াইলে মাদরাসা শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি-পদায়ন ঘিরে জটিলতা, এমপির ডিও লেটার

পুঠিয়ায় শত হতদরিদ্র পরিবারের পাশে প্রশাসন, বিতরণ শুকনো খাবার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

চলতি বর্ষা মৌসুমে দুর্যোগপ্রবণ ও নিম্নআয়ের মানুষের সহায়তায় রাজশাহীর পুঠিয়ায় শতাধিক নয়, একশত হতদরিদ্র পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছে উপজেলা প্রশাসন। সরকারি ত্রাণ সহায়তার অংশ হিসেবে বিতরণ করা এসব খাদ্যসামগ্রী বর্ষার সময়ে অসহায় পরিবারগুলোর জন্য কিছুটা স্বস্তি বয়ে আনবে বলে জানিয়েছেন উপকারভোগীরা।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে পুঠিয়া উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, বিভিন্ন ধরনের মসলা ও চিনি। উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান, উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মাহবুবা আক্তারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

খাদ্যসামগ্রী নিতে আসা কয়েকজন উপকারভোগী বলেন, বর্ষার সময়ে সংসারের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী জোগাড় করতে নিম্নআয়ের পরিবারগুলোকে হিমশিম খেতে হয়। এ সময়ে সরকারি সহায়তার এই খাদ্যসামগ্রী তাদের পরিবারের জন্য বেশ উপকারী হবে। এ উদ্যোগের জন্য তারা সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডলের প্রতি কৃতজ্ঞতা জানান।

পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান বলেন, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে এবং সংসদ সদস্যের নির্দেশনায় চলতি বর্ষা মৌসুমে উপজেলার একশত হতদরিদ্র পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ সম্পন্ন হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, দুর্যোগ কিংবা দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে সরকারি ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102