মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দুই ধাপে পে-স্কেল বাস্তবায়ন চায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল চলচ্চিত্রাঙ্গন ফ্যাসিবাদ মুক্ত করা হবে : নায়ক উজ্জ্বল বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বিধানসভায় হার, এবার প্রধানমন্ত্রী হওয়ার খেলায় দৌঁড়াবেন মমতা? ডাকাত দলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ‘গলা কাটা রাজু’ মোহাম্মদপুরের কিশোর গ্যাং নেতা ‘ভাইস্তা বিল্লাল’ গ্রেপ্তার জার্মানি থেকে দেশবন্ধু উপাধিতে ভূষিত প্রধানমন্ত্রী তারেক রহমান মোবাইল ফোনের আসক্তিতে বই পড়ার অভ্যাস বিলুপ্তির পথে : হাবিপ্রবি উপাচার্য

মিয়ানমারের ‘স্ক্যাম মাফিয়া পরিবারের’ ১১ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করল চীন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

মিয়ানমারে স্ক্যাম সেন্টার পরিচালনাকারী এক ‘কুখ্যাত মাফিয়া পরিবারের’ ১১ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে চীন। এর আগে, গত বছরের সেপ্টেম্বরে পরিবারটির ২০ সদস্যকে ৫ বছর থেকে আমৃত্যু কারাদণ্ড দেয় আদালত।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, চীনের সীমান্তবর্তী মিয়ানমারের লাউক্কাই শহরে স্ক্যাম সেন্টার পরিচালনা করা বেশ কয়েকটি গোষ্ঠীর একটি হল মিং পরিবার। তাদের অধীনে দরিদ্র, বিচ্ছিন্ন এই শহরটি অনলাইন স্ক্যাম, মানব পাচার, মাদক কারবারের মাধ্যমে ক্যাসিনো এবং রেড-লাইট এলাকাগুলোর এক ঝলমলে কেন্দ্রে পরিণত হয়।

মিয়ানমারের চলমান গৃহযুদ্ধের মধ্যে চীন বংশোদ্ভূত কোকাং জনগোষ্ঠীর এই শহরটি ২০২৩ সালে বিদ্রোহীদের একটি জোটের অধীনে চলে যায়। এই জোটের অংশ বিদ্রোহী গোষ্ঠী এমএনডিএএ শহরটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে এই স্ক্যাম সাম্রাজ্যের হোতাদের বিরুদ্ধে অভিযান চালায়। তারা মিং পরিবারের অনেক সদস্যকে আটক করে চীনের হাতে তুলে দেয়।

দেশটির ঝেজিয়াং প্রদেশের একটি আদালত গত সেপ্টেম্বরে মিং পরিবারের এই সদস্যদের হত্যা, অবৈধ আটক, প্রতারণা, জুয়ার আড্ডা পরিচালনার জন্য মৃত্যুদণ্ড দিয়েছিল। নভেম্বরে তাদের আপিল আবেদন প্রত্যাখ্যান করে সর্বোচ্চ আদালত।

মিয়ানমারের এই স্ক্যাম সাম্রাজ্যে কয়েক বছরের মধ্যে কয়েক হাজার চীনা কর্মী প্রতারণার শিকার হয়ে আটকা পড়েছিল। তারা মানব পাচারের মাধ্যমে এখানে নিয়ে আসা কয়েক লাখ মানুষের একটি অংশ মাত্র। তাদের জোর করে অন্য দেশের মানুষদের অনলাইন প্রতারণার ফাঁদে ফেলার কাজে ব্যবহার করা হতো।

গত বছর, চীনের ইন্টারনেট জগত স্বল্প মেয়াদি এক চীনা অভিনেতার জন্য ভাইরাল অনুসন্ধান প্রত্যক্ষ করে। এই অভিনেতা একটি চুক্তিভিত্তিক কাজ করতে থাইল্যান্ডে গিয়েছিলেন। কিন্তু তার বদলে তাকে মিয়ানমারের এক স্ক্যাম কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

এসব ঘটনায় বেইজিং ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা অনেকদিন ধরেই মিয়ানমারের জান্তা সরকারকে এসব স্ক্যাম মাফিয়াদের লাগাম টেনে ধরার জন্য চাপ দিয়ে আসছিল।

অবশেষে স্থানীয় জাতিগত সশস্ত্র বাহিনীগুলোর সঙ্গে জান্তা বাহিনীর তুমুল লড়াইয়ের পর লাউক্কাই এর সঙ্গে এর মাফিয়াদেরও পতন ঘটে।

চীনের সর্বোচ্চ আদালতের তথ্য অনুযায়ী, মিং মাফিয়ারা স্ক্যাম অভিযান ও জুয়ার আড্ডা পরিচালনা করে ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ১৪০ কোটি ডলারেরও বেশি আয় করেছিল। তাদের বিভিন্ন অপরাধের বলি হয় ১৪ জন চীনা নাগরিক নিহত ও আহত হন আরও অনেকে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102