মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দুই ধাপে পে-স্কেল বাস্তবায়ন চায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল চলচ্চিত্রাঙ্গন ফ্যাসিবাদ মুক্ত করা হবে : নায়ক উজ্জ্বল বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বিধানসভায় হার, এবার প্রধানমন্ত্রী হওয়ার খেলায় দৌঁড়াবেন মমতা? ডাকাত দলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ‘গলা কাটা রাজু’ মোহাম্মদপুরের কিশোর গ্যাং নেতা ‘ভাইস্তা বিল্লাল’ গ্রেপ্তার জার্মানি থেকে দেশবন্ধু উপাধিতে ভূষিত প্রধানমন্ত্রী তারেক রহমান মোবাইল ফোনের আসক্তিতে বই পড়ার অভ্যাস বিলুপ্তির পথে : হাবিপ্রবি উপাচার্য

ট্রিগারে আঙুল রাখা আছে—ট্রাম্পের ‘ভয়াবহ হামলার’ হুমকির জবাবে ইরান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা চালানোর হুমকি দিয়েছেন। এর জবাবে তেহরান জানিয়েছে, দেশটির ওপর কোনো ধরনের আক্রমণ হলে তাৎক্ষণিকভাবে পাল্টা হামলা চালানো হবে।

বুধবার (২৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান ইরানের দিকে তাদের যুদ্ধজাহাজের একটি বড় নৌবহর আসছে। সময় কম জানিয়ে ট্রাম্প হুমকি দেন, দ্রুত ইরানকে চুক্তি করতে হবে। নয়ত বড় হামলা চালানো হবে।

ট্রাম্পের হুমকির পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের সাহসী সশস্ত্র বাহিনী প্রস্তুত— তাদের আঙুল ট্রিগারে— আমাদের স্থল, আকাশ এবং সাগরে যে কোনো হামলার জবাব তাৎক্ষণিক এবং শক্তিশালীভাবে দেওয়া হবে।’

আরাগচি বলেছেন, গত বছরের জুনে দখলদার ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে তারা মূল্যবান শিক্ষা নিয়েছেন। যারমাধ্যমে তারা আরও ক্ষিপ্র এবং দ্রুত গতিতে জবাব দিতে পারবেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102