মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

নির্বাচনি প্রচার শুরুর পর গুগল সার্চে এগিয়ে যে দল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ২২ জানুয়ারি থেকে শুরু হয়েছে নির্বাচনি প্রচার। তবে এবার শুধু অফলাইনে নয় সামাজিক মাধ্যম এবং অনলাইনেও প্রতিটি দলের জোর প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে।

নেটিজেনরা বিভিন্ন রাজনৈতিক দল সম্পর্কে জানতে এবং খোঁজ নিতে গুগলে সার্চ করছেন। আর গুগল ট্রেন্ডসের মাধ্যমে দেখা যায় কোন দলকে কতটা অনুসন্ধান করা হয়েছে।

গুগল ট্রেন্ডসের তথ্য অনুযায়ী, নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর থেকে সোমবার (২৬ ফেব্রুয়ারি) পর্যন্ত বাংলাদেশের চারটি প্রধান রাজনৈতিক দলের মধ্যে শীর্ষে রয়েছে বিএনপি। বিএনপি সংক্রান্ত সার্চ কিওয়ার্ড যেমন— বিএনপি, bnp, বিএনপির, তারেক রহমান, bnp bangladesh, বিএনপি জোট ইত্যাদি। এই সময়ে দলের প্রতি গুগল সার্চের গড় আগ্রহের হার ছিল ৬৭ শতাংশ।

দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যার প্রতি গড় আগ্রহের হার ছিল ৪৫ শতাংশ। ব্যবহারকারীরা গুগলে সার্চ করেছেন জামাত, জামায়াতের, jamaat, জামায়াতে ইসলামী, jamaat islami ইত্যাদি কিওয়ার্ড।

তৃতীয় অবস্থানে আছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), যার প্রতি আগ্রহের হার ছিল ১১ শতাংশ। ব্যবহারকারীরা ncp, এনসিপি, ncp bangladesh, ncp full form ইত্যাদি কিওয়ার্ড ব্যবহার করেছেন।

চতুর্থ অবস্থানে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যার প্রতি আগ্রহের হার ছিল ৪ শতাংশ।

সামাজিক মাধ্যমের ফলোয়ার সংখ্যার দিকেও বিএনপি এগিয়ে রয়েছে। দলের অফিসিয়াল ফেসবুক পেজে বর্তমানে ৪ দশমিক ৭৩ মিলিয়ন ফলোয়ার রয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামী ৩ মিলিয়ন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১ দশকি ৬ মিলিয়ন, এনসিপি ১ দশমিক ৪ মিলিয়ন এবং গণ অধিকার পরিষদের অফিসিয়াল পেজে ৯৯ হাজার ৮০০ ফলোয়ার রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102