মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
দুই ধাপে পে-স্কেল বাস্তবায়ন চায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল চলচ্চিত্রাঙ্গন ফ্যাসিবাদ মুক্ত করা হবে : নায়ক উজ্জ্বল বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বিধানসভায় হার, এবার প্রধানমন্ত্রী হওয়ার খেলায় দৌঁড়াবেন মমতা? ডাকাত দলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ‘গলা কাটা রাজু’ মোহাম্মদপুরের কিশোর গ্যাং নেতা ‘ভাইস্তা বিল্লাল’ গ্রেপ্তার জার্মানি থেকে দেশবন্ধু উপাধিতে ভূষিত প্রধানমন্ত্রী তারেক রহমান মোবাইল ফোনের আসক্তিতে বই পড়ার অভ্যাস বিলুপ্তির পথে : হাবিপ্রবি উপাচার্য

১৫ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধে বিল পাস

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

অস্ট্রেলিয়ার পর এবার ফ্রান্স। ১৫ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আনতে সোমবার (২৬ জানুয়ারি) দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্যরা ভোট ‍দিয়েছেন। নতুন এই বিল ১১৬-২৩-এর ব্যবধানে পাস হয়। এরপর দেশটির উচ্চকক্ষে যাবে বিলটি।

বিলটির পক্ষে সওয়াল করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। তিনি বলেন, অতিরিক্ত স্ক্রিনটাইম থেকে ফরাসি শিশু-কিশোরদের রক্ষা করা প্রয়োজন। সোমবারের এই ভোটের পরে তার এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘আমাদের শিশুদের মস্তিষ্ক যুক্তরাষ্ট্র বা চীনের প্ল্যাটফর্মের কাছে বিক্রি হবে না।’

খবরে বলা হয়েছে, ফ্রান্সের খসড়া বিলটি ১৫ বছরের নিচে শিশু কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে লাগাম টানবে। শিক্ষামূলক প্ল্যাটফর্ম এবং এনসাইক্লোপিডিয়া জাতীয় প্ল্যাটফর্মগুলি এই নিষেধাজ্ঞারবাইরে থাকবে। বয়স যাচাই করার জন্য প্রতিটি প্ল্যাটফর্মকে নির্দিষ্ট প্রক্রিয়া রাখতে হবে।

ফ্রান্সে জুনিয়র স্কুলে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ। এই বিলে সিনিয়র স্কুলকেও সেই আওতায় আনা হচ্ছে। ২০২৬ থেকেই এই নিষেধাজ্ঞা লাগু করতে চান আইন সভার সদস্যরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102