বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

অপারেশন ডেভিল হান্ট: ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ৫৭

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (২৬ জানুয়ারি) লালবাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে একজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতের নাম মো. মনির হোসেন (৪১)।

এদিকে, সোমবার (২৬ জানুয়ারি)সূত্রাপুর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো—এস এম জহিরুল ইসলাম (৫০) ও মো. কামরুল ইসলাম (৫৬)।

মিরপুর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সোমবার (২৬ জানুয়ারি) অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে একজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতের নাম মো. সাইফুর রহমান ওরফে সাগর (৩২)।

মোহাম্মদপুর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ১৮ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো—রাকিব (২১), রুদ্র (২২), সাগর (২০), সাখাওয়াত (২৭), শুকুর (৪৫), বাচ্চু (৩৫), জোবায়ের লিডার জুবায়ের (২৩), মুস্তাক রনি (৪০), শামীম (৩৫), রানা ওরফে বুলু (২২), আমজাদ (২২), তৌসিফ (২২), শাহীন ওরফে রাজিব (৩০), মনির (২৬), ফয়সাল (৩৫), আলমাস (২০), জুয়েল (৩২) ও তাসলিমা (২১)।

তেজগাঁও থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ফাতেমা ওরফে ফতে (২৮) নামে একজনকে গ্রেপ্তার করে।

পল্লবী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে মো. লিমন (২৫) ও হেমা আক্তার (২০) নামে দুইজন গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের নাম ।

খিলগাঁও থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে মো. আজিজুল (৩০) নামে একজনকে গ্রেপ্তার করে।

হাজারীবাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের নাম- মো. মিন্টু (৪৫), মো. ওয়াসিম (৫০) ও মো. ইমরান হোসেন (৩২)।

যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- মো. ইমন (১৯), জয় চন্দ্র সরকার (১৪), মো. ফরিদুল ইসলাম জয় (২৬) ও মো. শুক্কুর আলী ওরফে ইমন (২৫)।

গেন্ডারিয়া থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ছয়জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- মো. রাব্বি উল্লাহ (২৬), ওমর ফারুক, মো. জাহিদুল জাহিদ (৩৮), ফাতেমা আক্তার ওরফে প্রেমা (২২), মো. জনি (৩৫) ও মো. সজিব (২৫)।

শেরেবাংলা নগর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে নূর শাহীন (৬৫) নামে একজনকে গ্রেপ্তার করে।

উত্তরখান থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ইকরামুল ইসলাম শিপলু (৪০) নামে একজনকে গ্রেপ্তার করে।

শাহবাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ১৫ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- ইমরান শেখ (২৪), রাজীব দেবনাথ (৩২), আলামিন (১৯), মো. মহিদুল ইসলাম (২৮), মো. রোমান মিয়া (২৭), মো. জিহাদ ইসলাম (১৯), মো. শাহাবুদ্দিন (৫২), মো. সেন্টু (৪৪), নুর ইসলাম (৪৫), মো. হোসেন (২৩), মো. সবুজ (২৫), রিফাত হোসেন (১৯), জামাল উদ্দিন (৩৫), মো. তারেক (২৪) ও মো. আক্তার হোসেন (৩০)।

ওয়ারী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে মাহমুদ হাসান ওরফে মাহিন (২৮) নামে একজনকে গ্রেপ্তার করে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102