সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে গণসংযোগ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলটির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গণসংযোগ করেছেন বগুড়া জেলা কৃষক দলের আহ্বায়ক ও জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি।

গণসংযোগে উপস্থিত ছিলেন বগুড়া জেলা কৃষকদলের দপ্তর সম্পাদক সামিল আলম সামি, কৃষক নেতা এনায়েতুল ইসলাম রিপন, মাহফুজ আলম মিলন, হামিদুল হক নাফরু, শফিকুল ইসলাম শফিক, বেলাল শেখ দিপু, আবু সাঈদ, শাহ আলম মন্ডল, নাজমুল হাসান পলাশ, আবু বকর সিদ্দিক, আজিজুল ইসলাম, খোরশেদ ইমাম রতন, রফিকুল ইসলাম রাফি, আদিপ হোসেন, দেলোয়ার হোসেন, ইলিয়াস উদ্দিন হিরু, মোঃ রোমান, এ্যাডঃ আরাফাত খাতুনের জান্নাত, এ্যাডঃ সুলতানা খাতুন চৌধুরী, এ্যাডঃ আতাউর রহমান রাজু, বিলকিস নাহার মেরি, শাফিন আহমেদ, সাকের হোসেন, শাহাদুজ্জামান শাকিল, ডলিন, মুক্তাসহ অন্যান্যরা।

সাইফুল ইসলাম রনি বলেন, ‘জনাব তারেক রহমানের পক্ষে আমরা সবসময় মাঠে থাকার জন্য প্রস্তুত। কৃষকের কল্যাণ ও জনস্বার্থকে সামনে রেখে আমরা বগুড়া-৬ আসনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছি।’

গণসংযোগে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক নির্বাচনী পরিবেশ বজায় রাখার গুরুত্বারোপ করেন এবং এলাকার সাধারণ মানুষকে ভোট দিতে উৎসাহিত করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102