বাংলাদেশের কর্পোরেট ব্র্যান্ডিং জগতে গত এক দশকে ক্রিয়েটিভ, ডিজিটাল ও মিডিয়ার সমন্বিত ব্যবহারে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। এই পরিবর্তনের ধারায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন প্রায় ১৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ব্র্যান্ড মার্কেটিং পেশাজীবী জনাব নোমান হোসেন।
বর্তমানে তিনি কনফিডেন্স সিমেন্টে ব্র্যান্ড মার্কেটিং বিভাগের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। এই ভূমিকায় তিনি প্রতিষ্ঠানের ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট, ডিজিটাল প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কৌশলগত পরিকল্পনা তত্ত্বাবধান করছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মাধ্যমে একটি ব্র্যান্ডকে কার্যকরভাবে উপস্থাপনের পরিকল্পনা ও বাস্তবায়নে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিজ্ঞাপন পরিকল্পনা, মিডিয়া নেগোশিয়েশন এবং কার্যকর প্লেসমেন্ট নিশ্চিত করার মাধ্যমে তিনি ব্র্যান্ডের দৃশ্যমানতা ও প্রভাব বৃদ্ধিতে কাজ করছেন। তার নেতৃত্বে এটিএল, বিটিএল এবং টিটিএল সব ধরনের মার্কেটিং কার্যক্রম সমন্বিতভাবে বাস্তবায়িত হচ্ছে।
নোমান হোসেন তার পেশাগত জীবন শুরু করেন একটি বিজ্ঞাপন সংস্থায় ইন্টার্নশিপের মাধ্যমে। পরবর্তীতে গ্যাজেট গ্যাং ৭-এ কাজের অভিজ্ঞতা তাকে ডিজিটাল ও কনটেন্টভিত্তিক চিন্তায় আরও দক্ষ করে তোলে। এরপর কনকর্ড এন্টারটেইনমেন্ট লিমিটেডে যোগ দিয়ে ফ্যান্টাসি কিংডম এবং ফয়স লেকের ক্রিয়েটিভ ও কমিউনিকেশন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
গানচিল মিউজিকে কাজের সময় তার ডিজিটাল কনটেন্ট দক্ষতা আরও বিকশিত হয়, বিশেষ করে ইউটিউব প্ল্যাটফর্মকেন্দ্রিক কনটেন্ট স্ট্র্যাটেজিতে। এই সময়ে তিনি দেশের প্রখ্যাত মার্কেটিং ব্যক্তিত্ব আসিফ ইকবালের সঙ্গে কাজ করার সুযোগ পান, যা তার পেশাগত দৃষ্টিভঙ্গিকে আরও সমৃদ্ধ করে।
২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডে দায়িত্ব পালনকালে তিনি দেশের উল্লেখযোগ্য কিছু ব্র্যান্ড ক্যাম্পেইনের সঙ্গে যুক্ত ছিলেন। এর মধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভিত্তিক ভিআরএম ক্যাম্পেইন এবং মোস্ট লাভড ব্র্যান্ড ক্যাম্পেইন বিশেষভাবে উল্লেখযোগ্য। এসব ক্যাম্পেইন এটিএল, বিটিএল ও টিটিএল সব মাধ্যমে সফলভাবে বাস্তবায়িত হয়।
পরবর্তীতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে ডেপুটি ম্যানেজার হিসেবে যোগ দিয়ে তিনি বিভিন্ন ব্র্যান্ডের ক্রিয়েটিভ ও ডিজিটাল কার্যক্রমে কাজ করেন। বিশেষ করে প্রতিষ্ঠানের ৫০ বছর পূর্তি উপলক্ষে পরিচালিত বৃহৎ ব্র্যান্ডিং ক্যাম্পেইনের কমিউনিকেশন ডেভেলপমেন্টে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
নোমান হোসেন মনে করেন, বর্তমান বিশ্বে ব্র্যান্ডিংয়ের মূল চালিকাশক্তি হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম। তার মতে, মানুষের মনোযোগ ক্রমেই স্ক্রিনকেন্দ্রিক হয়ে উঠছে। ফলে সঠিক সময়, সঠিক বার্তা এবং সঠিক প্ল্যাটফর্ম ব্যবহার করে কনজিউমারের মনে ব্র্যান্ড পজিশনিং নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং একইসঙ্গে সবচেয়ে বড় সুযোগ।
ভবিষ্যতে তিনি ডাটা-নির্ভর ডিজিটাল কৌশল ব্যবহার করে ব্র্যান্ডকে আরও কার্যকরভাবে কনজিউমারের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করতে চান। পাশাপাশি কনফিডেন্স সিমেন্টে দীর্ঘমেয়াদে অবদান রেখে প্রতিষ্ঠানটির ব্র্যান্ড ভ্যালু আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন।