মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
চার নবজাতকের আগমনে নতুন সংকট, দুধের খরচেই হিমশিম দরিদ্র পরিবার দুই ধাপে পে-স্কেল বাস্তবায়ন চায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল চলচ্চিত্রাঙ্গন ফ্যাসিবাদ মুক্ত করা হবে : নায়ক উজ্জ্বল বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বিধানসভায় হার, এবার প্রধানমন্ত্রী হওয়ার খেলায় দৌঁড়াবেন মমতা? ডাকাত দলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ‘গলা কাটা রাজু’ মোহাম্মদপুরের কিশোর গ্যাং নেতা ‘ভাইস্তা বিল্লাল’ গ্রেপ্তার জার্মানি থেকে দেশবন্ধু উপাধিতে ভূষিত প্রধানমন্ত্রী তারেক রহমান

৫.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল চীন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

চীনের পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) জানিয়েছে সোমবার (২৬ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ২টা ৫৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

সংস্থাটি প্রথমে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ২ বললেও পরে তা বাড়িয়ে ৫ দশমিক ৫ নির্ধারণ করে।

সিইএনসি জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে। গানসু প্রদেশ ভূমিকম্পপ্রবণ এলাকা। এটি ছিংহাই–তিব্বত মালভূমির উত্তর প্রান্তে অবস্থিত। এর আগে ২০২৩ সালে গানসু ও পাশের ছিংহাই প্রদেশে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পটি ছিল ২০১৪ সালের পর সবচেয়ে ভয়াবহ, যাতে ১৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়। সূত্র: আল-অ্যারাবিয়া, চায়না ডেইলি

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102